Train Cancellation: লাইচ্যুত মালগাড়ি, নদীতে পড়ল একাধিক কামরা, বাতিল একের পর এক ট্রেন, বন্দে-ভারত সহ একাধিক এক্সপ্রেসের রুট বদল, জানুন বিস্তারিত - Bengali News | Train Accident in Bihar many memu and express train cancel - 24 Ghanta Bangla News
Home

Train Cancellation: লাইচ্যুত মালগাড়ি, নদীতে পড়ল একাধিক কামরা, বাতিল একের পর এক ট্রেন, বন্দে-ভারত সহ একাধিক এক্সপ্রেসের রুট বদল, জানুন বিস্তারিত – Bengali News | Train Accident in Bihar many memu and express train cancel

Spread the love

বড়সড় ট্রেন দুর্ঘটনাImage Credit: Tv9 Bangla

আসানসোল ডিভিশনে লাইনচ্যুত সিমেন্ট বোঝাই মালগাড়ি। বিকট শব্দ করে লাইনচ্যুত হয় ১৯টি বগি।নদীতে পড়ে যায় মালগাড়ির বেশ কয়েকটি কামরা। বাকি কামরাগুলি পাশের লাইনে উল্টে পড়ে ছিল। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বিহারের শিমুলতলা স্টেশনের কাছে তেলিয়াবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল। শুধু তাই নয়, একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রা পথ নিয়ন্ত্রিত করা হয়েছে। একাধিক দূরপাল্লা এবং লোকাল ট্রেন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

দূরপাল্লার কোন-কোন ট্রেন বাতিল?

১২৩৬৯ হাওড়া-দেরাদুন কম্ভ এক্সপ্রেস
১৩১০৫ শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস
১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস
৬৩৫৭১ জাসিদি – মোকামা মেমু
৬৩৫৭৪ কিউল – জাসিদিহ মেমু
৬৩২৯৭ দেওঘর – ঝাঝা মেমু
৬৩২৯৮ ঝাঝা – দেওঘর মেমু
৬৩৫৭২ মোকামা – জাসিদিহ মেমু
৬৩৫৬৬ ঝাঝা – জাসিডিহ মেমু
৬৩১৫৩ জাসিডিহ – বৈদ্যনাথ ধাম মেমু
৬৩১৫৪ বৈদ্যনাথ ধাম – জাসিডিহ মেমু
৬৩২০৯ ঝাঝা – পাটনা মেমু
৬৩৫৬৫ জাসিডিহ – ঝাঝা মেমু
৬৩৫৭৩ জাসিদিহ – কিউল মেমু

কোন-কোন ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে?

২৮ ডিসেম্বর যাত্রা শুরু করা ১৮১৮৩ টাটানগর–বক্সার এক্সপ্রেস প্রাধানখুন্তা–ধনবাদ–গয়া–পাটনা হয়ে চলবে এবং গয়ায় থামবে।

একই দিনে  ১২৩০৫ হাওড়া–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস বিকেল ৪টা ০৫ মিনিটে পুনর্নির্ধারিত সময়সূচিতে ছাড়বে এবং প্রাধানখুন্তা–ধনবাদ–গয়া–দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে চলবে। আসানসোল, ধনবাদ ও গয়ায় স্টপেজ থাকবে।

এছাড়া, ২২৩৪৭ হাওড়া–পাটনা বন্দে ভারত এক্সপ্রেস প্রাধানখুন্তা–ধনবাদ–গয়া–পাটনা হয়ে চলবে (স্টপেজ: ধনবাদ, গয়া)।

১৫০৪৯ কলকাতা–গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস যশীদিহ–বাঁকা–ভাগলপুর–কিউল হয়ে চলবে (স্টপেজ: ভাগলপুর)।

১১৪২৮ যশীদিহ–পুনে সাপ্তাহিক এক্সপ্রেস দেওঘর–বাঁকা–ভাগলপুর–কিউল পথে ডাইভার্ট হবে।

১২৩৬১ আসানসোল–মুম্বই সিএসএমটি এক্সপ্রেস প্রাধানখুন্তা–ধনবাদ–গয়া–দীনদয়াল উপাধ্যায় হয়ে চলবে।

১৭০০৬ রক্সৌল–হায়দরাবাদ এক্সপ্রেস কিউল–তিলাইয়া–বান্ধুয়া–কোডারমা–গোমোহ–রাজাবেরা পথে চলবে।

১৩৩৩২ পাটনা–ধনবাদ ইন্টারসিটি গয়া হয়ে চলবে।

এদিকে, ১৩১০৬ বলিয়া–শিয়ালদহ এক্সপ্রেস কিউল–ভাগলপুর–গুমানি–রামপুরহাট–বর্ধমান পথে ডাইভার্ট হবে (স্টপেজ: ভাগলপুর, রামপুরহাট)।

১৮৬২১ পাটনা–হাটিয়া পাটলিপুত্র এক্সপ্রেস গয়া–গোমোহ–রাজাবেরা পথে চলবে।

১৩০২০ কাঠগোদাম–হাওড়া বাঘ এক্সপ্রেস (২৬ ডিসেম্বর) বারাউনি–মুঙ্গের–ভাগলপুর–সাহিবগঞ্জ–গুমানি–রামপুরহাট–বর্ধমান পথে চলবে।

এছাড়া, ২২৮৪৪ বক্সার–বিলাসপুর সুপারফাস্ট (২৭ ডিসেম্বর) বখতিয়ারপুর–তিলাইয়া–বান্ধুয়া–কোডারমা–গোমোহ–প্রাধানখুন্তা–আসানসোল হয়ে চলবে।

১৩০৪৪ রক্সৌল–হাওড়া এক্সপ্রেস (২৭ ডিসেম্বর) বারাউনি–মুঙ্গের–ভাগলপুর–সাহিবগঞ্জ–গুমানি–রামপুরহাট–বর্ধমান পথে চলবে।

১৩৫০৮ গোরখপুর–আসানসোল এক্সপ্রেস (২৭ ডিসেম্বর) কিউল–তিলাইয়া–বান্ধুয়া–কোডারমা–গোমোহ–প্রাধানখুন্তা হয়ে চলবে।

বন্দে ভারতের ক্ষেত্রেও রুট বদল হয়েছে। ২২৫০০ বারাণসী–দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস দীনদয়াল উপাধ্যায়–গয়া–কোডারমা–মহেশমুন্ডা–মধুপুর–যশীদিহ পথে চলবে

২২৪৯৯ দেওঘর–বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস যশীদিহ–মধুপুর–মহেশমুন্ডা–কোডারমা–গয়া–দীনদয়াল উপাধ্যায় পথে চলবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত হলেও নিরাপদ ও দ্রুত রেল পরিষেবা বজায় রাখতে এই সাময়িক পরিবর্তন প্রয়োজন করা হয়েছে। কোথাও যাত্রার আগে এনটিইএস/আইআরসিটিসি অ্যাপ বা নিকটবর্তী স্টেশন থেকে সর্বশেষ তথ্য যাচাই করার জন্য অনুরোধ করা হয়েছে।

রেল সূত্রে খবর, শনিবার সিমেন্টবোঝাই মালগাড়িটি জসিডি থেকে ঝাঝার দিকে যাচ্ছিল। শনিবার রাতে তেলিয়াবাজার হল্ট স্টেশনের কাছে ৬৭৬ নম্বর সেতুর উপর মালগাড়িটি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। বেশ কয়েকটি কামরা পড়ে যায় বরুয়া নদীতে। আর অন্য কামরাগুলি পাশের লাইনে উল্টে পড়ে। ওই মালগাড়ির পিছনেই ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেস। দুর্ঘটনার পরেই ট্রেনটিকে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হয়। তবে এই দুর্ঘটনার জেরে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *