Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর নাম ভাঁড়িয়ে প্রতারণা চলছে, জানাল পুলিশ – Bengali News | Fraud is going on using the name of the Chief Minister mamata Banerjees name says by police
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঁড়িয়ে ঋণ প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে সতর্কবার্তা পুলিশের। প্রতারণার হাত থেকে জনসাধারণকে বাঁচাতে ফেসবুকে পোস্ট পুলিশের। সেই কারণেই জনগণকে সতর্ক করে এই পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশের। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী নাম ভাঁড়িয়ে কিছু বিজ্ঞাপন চালানো হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, তৎক্ষণাৎ ঋণ, সিআইবিআইএল ছাড়াই ঋণ, সরকারি অনুমোদন ঋণ প্রকল্প, কোনও যাচাই ছাড়া ঋণ দেওয়া হবে। এই ধরনের বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য এই ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়েছে।