West Bengal News Today Live: আজ থেকে SIR-এ শুরু শুনানি, ডাক পেলেন তৃণমূল সাংসদের ২ পুত্র - Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on December 27 - 24 Ghanta Bangla News
Home

West Bengal News Today Live: আজ থেকে SIR-এ শুরু শুনানি, ডাক পেলেন তৃণমূল সাংসদের ২ পুত্র – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on December 27

শুনানির জন্য হাজির হয়েছেনImage Credit: TV9 Bangla

কলকাতা: এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। আজ (শনিবার) থেকে শুরু হল শুনানি। আর এই শুনানিতে ডাক পাওয়া নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের মা, ভাই ও ভাইয়ের স্ত্রীকে শুনানিতে ডাকা নিয়ে চাপানউতোর তৈরি হয়েছে। আবার বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্র ও মা-বোনকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুনানির জন্য লম্বা লাইন পড়েছে। এসআইআরের শুনানি ছাড়াও রাজ্যে এখন ঘটনার ঘনঘটা। ভোটের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, তত বাড়ছে রাজনৈতিক তরজা। রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেট পান টিভি৯ বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *