Get Pattern Analysis: ‘গেট প্যাটার্ন অ্যানালাইসিস’, মমতার বাড়িতে ‘আগন্তুক’-মামলা, সেই কায়দায় সামসেরগঞ্জ তদন্ত – Bengali News | Investigators used get pattern analysis in the Samserganj investigation, what is this method?
গেট প্যাটার্ন অ্যানালাইসিস কী? Image Credit: TV9 Bangla
কলকাতা:ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় মুর্শিদাবাদের শমসেরগঞ্জে খুন হয়ে যান হরগোবিন্দ দাস এবং তাঁর পুত্র চন্দন। মঙ্গলবার সেই খুনের ঘটনায় ১৩ জন দোষীকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে জঙ্গিপুর আদালত। চলতি বছরের ১১ এপ্রিল, ওয়াকফ বিরোধিতায় জ্বলে উঠেছিল মুর্শিদাবাদ, তখন হাজারও অশান্তি-হিংসার মাঝে ১২ এপ্রিলের এই খুনের নৃশংসতা সারা রাজ্যকে কাঁপিয়েছিল। তপ্ত হয়েছিল বঙ্গ রাজনীতি। যার আঁচ গিয়ে পড়েছিল জাতীয় স্তরেও। কারা চালিয়েছিল হামলা? সেখানে তদন্তকারীদের হাতে একাধিক তথ্য উঠে আসে। তদন্তকারীদের দাবি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছিল, ভিন রাজ্য থেকে ভাড়া করে আনা দুষ্কৃতীরা করেছিল তাণ্ডব! কিন্তু এই ১৩ জন!
তদন্তে জানা যায়, এই ১৩ জন (দিলদার নাদাব, আসমাউল নাদাব, ইনজামামুল হক, জিয়াউল হক, ফেকারুল…