World Record Alart: বৈভব-সাকিবুলের তাণ্ডবে রাঁচিতে বিশ্বরেকর্ড বিহারের - Bengali News | World Record Alert: Bihar sets a world record in Ranchi with the spectacular performance of Vaibhav Suryavanshi and Sakibul Gani. - 24 Ghanta Bangla News
Home

World Record Alart: বৈভব-সাকিবুলের তাণ্ডবে রাঁচিতে বিশ্বরেকর্ড বিহারের – Bengali News | World Record Alert: Bihar sets a world record in Ranchi with the spectacular performance of Vaibhav Suryavanshi and Sakibul Gani.

Spread the love

কলকাতা: তিন বছর আগেও হতভাগ্য দলের নাম ছিল অরুণাচল প্রদেশ। ৩ বছর পর স্কোরকার্ডে লেখা থাকবে সেই তাদের নামই। অরুণাচলের বিরুদ্ধেই ফের বিশ্বরেকর্ড। তিনবছর আগে করেছিল তামিলনাড়ু। সেই রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়ল বিহার। ৫০ ওভারে বিহার তোলে ৫৭৪/৬ রান। ২০২২ সালের তামিলনাড়ু করেছিল ৫০৬/২। বিজয় হাজারে ট্রফিতে নয়া বিশ্বরেকর্ড কায়েম করল বিহার। পুরো ইনিংস জুড়ে থাকল চার-ছয়ের ফুলঝুরি। ৩৮টা ছয় মেরেছেন বিহারের ক্রিকেটাররা। আর চার? হাফসেঞ্চুরির থেকে মাত্র একটা কম!

এমন ম্যাচে কেউ না কেউ তাণ্ডব চালায়। বিহারও বিরল নয়। তবে একজন নন, তিন ব্যাটার বিপক্ষের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। সেই তালিকায় বৈভব সূর্যবংশী যেমন রয়েছেন, রয়েছেন আয়ুষ লোহারুকা, সাকিবুল গনিও। বৈভব ইদানীং মাঠে নামা মানে বিস্ফোরণ। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপেও শুরুটা ছিল শিউরে দেওয়ার মতো। কিন্তু সেমিফাইনাল আর ফাইনালে রান পাননি। পাকিস্তানের কাছে ভারত হেরেও গিয়েছিল। যুব দলের হয়ে যা পারেননি, বিজয় হাজারে-তে পা রেখে তাই করে দেখালেন। মাত্র ৮৪ বলে ১৯০ করেছেন। ১৫টা ছয় আর ১৬টা চার মেরেছেন ১৪ বছরের ক্রিকেটার। এই ইনিংসে সুবাদে বৈভব সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন। ভেঙে দেন পাকিস্থানের জহুর এলাহির রেকর্ড।

বিহারের ক্যাপ্টেন সাকিবুল গনি মাত্র ৪০ বলে ১২৮ রান করে নট আউট থেকে যান। সাকিবুল মাত্র ৩২ বলে সেঞ্চুরি করেছেন। যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড। এর আগে আনমোলপ্রীত সিংয়ের ৩৫ বলে সেঞ্চুরি ছিল দ্রুততম। বিশ্ব ক্রিকেটে সাকিবুলের থেকে দ্রুততম সেঞ্চুরি রয়েছে জ্যাক-ফ্রেজার ম্য়াকগার্ক (২৯ বল) এবং এবি-ডিভিলিয়াস (৩১ বল)। আয়ুষ লোহরুকা মাত্র ৫৬ বলে ১১৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭৭ রানে অলআউট হয়ে যায় অরুণাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *