SIR, Voter List: নাম না থাকলে কোথায় যাবেন? – Bengali News | Sir, Voter List: Where will you go if your name is not on the list?
যদি খসড়া তালিকায় আপনার নাম না থাকে তাহলে আপনি দেখে নিন https://ceowestbengal.wb.gov.in/asd_sir ওয়েবসাইটটি। যাঁদের খসড়া তালিকায় নাম নেই, তাঁদের নাম এখানে থাকবেই বলে জানাচ্ছে ইলেকশন কমিশন। আপনার যদি নাম না থাকে, তাহলে তো আপনাকে ডেকে পাঠাবে কমিশন। কিন্তু আপনাকে যেতে হবে কোথায়? জানা যাচ্ছে, আপনার এলাকার ইআরও বা এইআরওর অফিসে যেতে হবে আপনাকে।
আপনার জেলার বিভিন্ন আধিকারিকরাই আসলে ইআরও বা এআরইওর দায়িত্ব পেয়েছেন। ফলে জেলাশাসকের অফিস, মহকুমা শাসকের অফিস সহ বিভিন্ন সরকারি অফিসে ডাক পাবেন আপনি। সেখানেই হবে হিয়ারিং। এবার আপনি ভাবতে পারেন কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হিয়ারিংয়ে? এখানে কমিশনের দেওয়া যে তালিকা, সেই তালিকা অনুযায়ী যে কোনও বৈধ ডকুমেন্ট থাকলেই হবে।