Operation Jai Bangla: বৃদ্ধ সন্ন্যাসিনীকে ধর্ষণ, বাংলাদেশে গিয়েছিল সিআইডি! এবার বইয়ের পাতায় 'অপারেশন জয়বাংলা' - Bengali News | Operation Jai Bangla: Inside the Chilling Investigation of Ranaghat’s Shocking Crime - 24 Ghanta Bangla News
Home

Operation Jai Bangla: বৃদ্ধ সন্ন্যাসিনীকে ধর্ষণ, বাংলাদেশে গিয়েছিল সিআইডি! এবার বইয়ের পাতায় ‘অপারেশন জয়বাংলা’ – Bengali News | Operation Jai Bangla: Inside the Chilling Investigation of Ranaghat’s Shocking Crime

Spread the love

বই প্রকাশ অনুষ্ঠানে এলেন নগরপালImage Credit: নিজস্ব চিত্র

নদিয়া: একটা ঘটনা, নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। তীব্রতা এতটাই ছিল যে তাঁর আঁচ সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছতেও খুব একটা সময় লাগেনি। দশ বছর আগের কথা। ২০২৫ সালের ১৪ মার্চ। রানাঘাটের গাংনাপুর থানার অন্তর্গত একটি চার্চে চড়াও হয় এক দল দুষ্কৃতী।

প্রথমেই নিরাপত্তারক্ষীর উপর হামলা চালায় তাঁরা। তারপর তাঁকে মারধর করে বেঁধে রেখে শুরু হয় তাণ্ডবের পরবর্তী পর্যায়। যার প্রতিটি সেকেন্ড আজও নাড়া দেওয়ার ক্ষমতা রাখে নদিয়া তথা সমগ্র বঙ্গবাসীর মনে। ওই চার্চে ঢুকে সেই সময় প্রায় ১১ লক্ষ টাকা এবং সোনার গহনা চুরি করেছিল দুষ্কৃতীর দল। প্রাথমিক ভাবে ডাকাতি মনে হলেও, এই ঘটনা সেই তুলনায় অনেকটাই ভিন্ন। চুরির পর দুষ্কৃতীরা ঢুকে পড়ে ওই চার্চের প্রধান সন্ন্যাসিনীর ঘরে। তারপর সেই বৃদ্ধ সন্ন্যাসিনীর উপর চলে যৌন নির্যাতন এবং পরবর্তীতে ধর্ষণ। এই পৈশাচিক কাণ্ড শেষে গেটে তালা ঝুলিয়ে চলে যায় দুষ্কৃতীরা।

প্রথমে গাংনাপুর থানা, পরে সিআইডি ওই ঘটনার তদন্ত শুরু করে। গ্রেফতার করা হয় ছয় অভিযুক্তকে। বলে রাখা প্রয়োজন, এই গ্রেফতারি মোটেই সহজ ছিল না। বাংলার সীমানা পেরিয়ে দুষ্কৃতীদের খোঁজে প্রতিবেশী দেশ — বাংলাদেশে অভিযান চালিয়েছিলেন রাজ্য়ের গোয়েন্দারা। প্রতি মুহূর্তে টানটান উত্তেজনা। চোখের সামনে হাজার তথ্য, কিন্তু কোনটা সঠিক, কোনটাই বা প্ররোচিত। বাংলার গোয়েন্দাদের সেই রুদ্ধশ্বাস অভিযানের কথাই এবার লেখার হরফে ফুটে উঠল বইয়ের পাতায়। নাম ‘অপারেশন জয়বাংলা’।

শনিবার দীপ প্রকাশনের উদ্যোগে প্রকাশিত হয়েছে এই নতুন বই। নদিয়ার সেই ধর্ষণ এবং ডাকাতির ঘটনাকে এক মোড়কে তুলে ধরা হয়েছে এই বইয়ে। যার প্রতি পাতায় রয়েছে অতীত, বর্তমান, তথ্যের বিন্যাস এবং রহস্যভেদী তদন্তের কথা। সাংবাদিক তথা লেখক সপ্তর্ষি সোমের লেখা ‘অপারেশন জয়বাংলা’ — বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরপাল মনোজ ভার্মাও। এই বইয়ের দাম বেশ সাধ্য়ের মধ্যেই। মাত্র ২৭৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *