Narendra Modi: 'মতুয়ারা তৃণমূলের দয়া বেঁচে নেই', বাংলা সফরের পরই বার্তা মোদীর - Bengali News | They are not here at the mercy of TMC, tweets Narendra Modi after WB rally - 24 Ghanta Bangla News
Home

Narendra Modi: ‘মতুয়ারা তৃণমূলের দয়া বেঁচে নেই’, বাংলা সফরের পরই বার্তা মোদীর – Bengali News | They are not here at the mercy of TMC, tweets Narendra Modi after WB rally

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI

কলকাতা: মতুয়াগড়ে সভা ছিল নরেন্দ্র মোদীর। এসআইআর নিয়ে সংশয়ে থাকা মতুয়ারা প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় বসেছিলেন সকাল থেকে।ঘন কুয়াশার কারণে সেই তাহেরপুরে পৌঁছতে পারেননি প্রধানমন্ত্রী। পরে অডিয়ো বার্তা দিলেও মতুয়াদের নাগরিকত্বের কথা শোনা যায়নি সেখানে। প্রশ্ন তুলতে শুরু করে শাসক দল তৃণমূল। এবার বঙ্গ সফর সেরে ফেরার পর মতুয়াদের বিশেষ বার্তা দিলেন মোদী।

শনিবার দুপুরে কলকাতা থেকে অডিয়ো বার্তা দেন প্রধানমন্ত্রী। আর এবার এক্স মাধ্যমে লিখলেন, ‘প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে পরিষেবা দেওয়ার আশ্বাস দিচ্ছি।’ মতুয়ারা যে তৃণমূলের দয়ায় বেঁচে নেই, সেই বার্তাও স্পষ্ট করে দেন মোদী।

এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে পরিষেবা দেওয়ার আশ্বাস দিচ্ছি। তৃণমূলের দয়ায় ওরা বেঁচে নেই। ভারতে সম্মানের সঙ্গে বসবাস করার পূর্ণ অধিকার রয়েছে। তার জন্য নাগরিকত্ব আইনকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গে বিজেপি শপথ নিলে আরও বেশি পরিষেবা পাবেন মতুয়া ও নমঃশূদ্ররা।”

মোদীর এই বক্তব্য শুনে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “২০২১-এও বলেছিলেন। তারপর কী করেছেন মতুয়াদের জন্য? আজ মতুয়াদের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে কেন? এতদিনে মাত্র ৮ জনকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এবার নতুন করে প্রতিশ্রুতি।” ২০১৯-এর আইন ২০২৪-এ কেন রূপায়িত হল, সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল নেতা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *