কলকাতায় শুরু বাণিজ্য ও অর্থনীতি লিটারেচার ফেস্ট, উদ্বোধনে রাজ্যপালের সঙ্গে টিভি৯ নেটওয়ার্কের MD-CEO বরুণ দাস – Bengali News | Business and economy literature fest 2025 inaugurated in Kolkata, TV9 Network MD and CEO Barun das takes part
বিজনেস অ্যান্ড ইকোনমি লিটারেচার ফেস্টের উদ্বোধনImage Credit: TV9 Bangla
আর কিছুদিন পরই কলকাতায় বইমেলা উৎসব। তার আগে তিলোত্তমায় বাণিজ্য ও অর্থনীতি চর্চায় মাততে চলেছে বাঙালি। কলকাতার বুকে শুরু হল বিজনেস অ্যান্ড ইকোনমি লিটেরেচার ফেস্ট (Business & Economy Literature Fest)। শনিবার এই লিটারেচর ফেস্টের সূচনা হল। প্রদীপ প্রজ্জ্বলন করে BELF-র সূচনা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। ছিলেন টিভি৯ বাংলার ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড অমৃতাংশু ভট্টাচার্য। আজ (শনিবার) ও আগামিকাল (রবিবার) চলবে এই অনুষ্ঠান।
টিভি৯-র হাত ধরে কলকাতায় প্রথমবার হচ্ছে BELF। আর সেই উপলক্ষে বছরের শেষ লগ্নে এদিন শহরে চাঁদের হাট। নিউটাউনের তাজতাল কুটিরে বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্রদের এদিন দেখা যায়। BELF-র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়া।