West Bengal News Today Live: শতদ্রুর রিষড়ার বাড়িতে বিধাননগর পুলিশ, হুগলিতে ‘আমাদের পাড়া’-র কাজ নিয়ে ক্ষোভ – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on December 19
জেনে নিন রাজ্যের কোথায় কী হচ্ছে আজImage Credit: TV9 Bangla
কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক তরজা তত বাড়ছে। প্রতিদিন রাজনীতিকরা পরস্পরকে আক্রমণ করছেন। কোথায় কে কাকে কী বললেন, সেই খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে টিভি৯ বাংলা। লাইভ আপডেটে রাজ্য রাজনীতির নানা খবরের লাইভ আপডেট পাবেন। রাজনীতির খবর ছাড়াও প্রতিদিন নানা ঘটনা ঘটছে রাজ্যে। সেইসবও তুলে ধরা হয় লাইভ আপডেটে। শুক্রবার সকালেই যুবভারতী কাণ্ডে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতে আজ পৌঁছে যায় বিধাননগর পুলিশ। আবার হুগলিতে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-র কাজ নিয়ে বিক্ষোভ দেখা গিয়েছে। সারাদিনের খবরের লাইভ আপডেট দেখে নিন…