Supreme Court on SSC: ২৬-এর ভোটের আগে বড় স্বস্তি তৃণমূল সরকারের – Bengali News | Supreme court give order to SSC regarding new recruitment of teachers West bengal
নয়া দিল্লি: নিয়োগ প্রক্রিয়ার জন্য আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল এসএসসি (SSC)। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেই সময় বাড়াতে চেয়ে আবেদন করা হয়েছিল। আর রাজ্যকে অতিরিক্ত সময় মঞ্জুর করল শীর্ষ আদালত। নিয়োগ শেষ করতে আরও আট মাস সময় দেওয়া হল রাজ্যকে। ফলত, ছাব্বিশের নির্বাচনের ভোটের আগে বড় স্বস্তি মিলল রাজ্যের। তবে,সেপ্টম্বর পর্যন্ত নয়, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগামী ৩১ অগস্টের ভিতর, এমনটাই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
আজ অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ নির্দেশ দিয়েছে, যোগ্য শিক্ষক-শিক্ষিকারা (মানে আগের) ৩১ অগস্ট পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। তবে এই নিয়ম কার্যকর হবে না অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষা কর্মীদের জন্য।
বিস্তারিত আসছে…