Sourav Ganguly: ‘চিটার’ বলে অপমান! মেসি-কাণ্ডের জেরে লালবাজারের দ্বারস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় – Bengali News | Sourav Ganguly complains at Lalbazar, legal notice sent to messi fan
কলকাতা: মেসি-কাণ্ডের জল গড়িয়েছে অনেক দূর। ভারত সফর শেষ করে ফিরে গিয়েছেন ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। কিন্তু বাংলায় বিতর্কের ইতি হল না। সদ্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতি নিয়েছেন অরূপ বিশ্বাস। আর এবার সেই ঘটনার জেরেই লালবাজারের দ্বারস্থ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক মেসি-ভক্তের কথায় তাঁর মানহানি হয়েছে বলে অভিযোগে জানিয়েছেন সৌরভ।
সূত্রের খবর, বুধবার রাতে লালবাজারে মেইল করে একটি অভিযোগ জানানো হয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির উপস্থিতিতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সঙ্গে নাম জড়ানোয় সৌরভের সুনাম নষ্ট হচ্ছে বলে দাবি করা হয়েছে।
সবিস্তারে আসছে…