Messi Tour: 'মাঠে পরিবার নিয়ে ঢুকেছেন কেন! ছবিও আছে', বড় প্রশ্ন কুণাল ঘোষের - Bengali News | Kunal Ghosh claims BJP MLA Ashok Dinda was also inside Yuba Bharati stadium - 24 Ghanta Bangla News
Home

Messi Tour: ‘মাঠে পরিবার নিয়ে ঢুকেছেন কেন! ছবিও আছে’, বড় প্রশ্ন কুণাল ঘোষের – Bengali News | Kunal Ghosh claims BJP MLA Ashok Dinda was also inside Yuba Bharati stadium

Spread the love

‘প্রথমে নিরাপত্তারক্ষী দিয়ে মেসিকে ঘিরে দাও! এটাই ছিল পরিকল্পনা, যাতে ভোটের আগে কলকাতাকে কালিমালিপ্ত করা যায়।’ এমন প্রশ্নই তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মেসি-কাণ্ডের তরজা এখনও থামছে না। এই পরিস্থিতিতে এবার পাল্টা প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। তাঁর দাবি, পরিবার নিয়ে মাঠে ঢুকেছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। সেই ছবিও আছে বলে দাবি করেছেন কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, অশোক দিন্দাও কি টাকা দিয়ে ঢুকেছিলেন? হায়দরাবাদে কোনও নিরাপত্তারক্ষী কেন ছিল না মেসির পাশে? প্রশ্ন কুণাল ঘোষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *