Bhabanipur: প্রায় ১০০ ভোটার নিখোঁজ, ভবানীপুরে মমতার বুথে ঠিক কত নাম বাদ পড়ল - Bengali News | How many names removed from Bhabanipur in SIR - 24 Ghanta Bangla News
Home

Bhabanipur: প্রায় ১০০ ভোটার নিখোঁজ, ভবানীপুরে মমতার বুথে ঠিক কত নাম বাদ পড়ল – Bengali News | How many names removed from Bhabanipur in SIR

Spread the love

কলকাতা: রাজ্য রাজনীতিতে নজরে থাকা বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ভবানীপুর। দীর্ঘদিন ধরে এই কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্য়োপাধ্যায়। এই কেন্দ্রের বিধায়ক হিসেবেই পরপর তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। এসআইআর (SIR) তথা বিশেষ নিবিড় পরিমার্জনেও তাই এই কেন্দ্রে নজর ছিল সব মহলের। প্রাথমিক তালিকা আগেই প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। আর মঙ্গলবার এসআইআর-এর প্রথম খসড়া তালিকা প্রকাশ হতে দেখা গেল মমতার কেন্দ্র ভবানীপুরে ৪৪ হাজার ৭৮৬ জনের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে।

এই ভবানীপুরেরই ভোটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিত্র ইন্সটিটিউশন স্কুলে প্রতি বছর ভোট দিতে যান তিনি। এটি ভবানীপুরের এটি ২৬০ নম্বর বুথ। সেই বুথে এসআইআর-এ বাদ পড়েছে ১২৭ জন ভোটারের নাম। তালিকা দেখলে বোঝা যাবে এই ১২৭ জনের মধ্যে ১৩ জন ভোটারের মৃত্যু হয়েছে, ১৩ জন ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন।

এই তালিকা প্রকাশ হওয়ার পরই তড়িঘড়ি কালীঘাটে নিজের বাসভবনে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। উপস্থিত ছিলেন দেবাশিস কুমার, সন্দীপ রঞ্জন বকসী, অসীম বসু সহ অনেকেই। ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত ওয়ার্ডের কাউন্সিলরও উপস্থিত ছিলেন সেখানে। ভবানীপুরে কাদের নাম বাদ গেল, তা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট সংলগ্ন ওয়ার্ডের SIR-এর খসড়া তালিকা উপরে বিশেষভাবে নজরদারি করার কথা বলেছেন বলে সূত্রের খবর।

উল্লেখ্য, উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা যায় ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতেই পিছিয়ে ছিল তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *