SIR Data Correction: ড্রাফট লিস্টে নাম-ঠিকানা বা অন্য তথ্যে ভুল আছে? জেনে নিন ঠিক করার উপায়! - Bengali News | West Bengal SIR, Know the Easy Ways to Correct the Misinformation in Electoral Roll - 24 Ghanta Bangla News
Home

SIR Data Correction: ড্রাফট লিস্টে নাম-ঠিকানা বা অন্য তথ্যে ভুল আছে? জেনে নিন ঠিক করার উপায়! – Bengali News | West Bengal SIR, Know the Easy Ways to Correct the Misinformation in Electoral Roll

Spread the love

তালিকায় নাম ভুল, কী করবেন?Image Credit: PTI

161225_SIR DRAFT MISINFO 3

এসআইআরের খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আর একই সঙ্গে প্রকাশিত হয়েছে যাঁদের নাম এই খসড়া তালিকায় নেই, তাঁদের নামও। কীভাবে দেখবেন আপনার নাম রয়েছে কি না, তা তো আপনি জানেনই। কিন্তু একই সঙ্গে সামনে উঠে আসছে একাধিক প্রশ্নও। আচ্ছা আপনার নাম তো এসেছে খসড়া তালিকায়। কিন্তু আপনার সেই তথ্যে একাধিক ভুল রয়েছে, তাহলে কী করবেন?

আমাদের ভোটার আইডেন্টিটি কার্ডে আমাদের একাধিক তথ্য দেওয়া থাকে। এর মধ্যে থাকে আমাদের নাম, বাবা বা মায়ের নাম, আমাদের লিঙ্গ ও আমাদের জন্ম তারিখ। পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি, এই দুই ভাষাতেই লেখা থাকে সব তথ্য। এবার ধরুন ওখানে লেখা কোনও তথ্য ভুল রইল। বা আপনার নাম বা আপনার বাবা বা মায়ের নামের বানান ভুল হল তাহলে কী করবেন?

ইলেকশন কমিশন বলছে এমন কিছু যদি হয়, তাহলে সবার আগে আপনাকে ফর্ম ৮ ফিলআপ করতে হবে। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপনি ফর্ম ৮ পেয়ে যাবেন। ওয়েব ব্রাউজারে গিয়ে আপনি ফর্ম ৮ লিখে সার্চ করলেই পিডিএফ চলে আসবে আপনার সামনে। এ ছাড়াও আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে লগইন করে অনলাইনেও ফর্ম ৮ ফিলআপ করতে পারেন। এমনকি আপনার বিএলও-র কাছ থেকেও আপনি এই ফর্ম ৮ সংগ্রহ করতে পারবেন।

ফর্ম ৮-এর মাধ্যমে আপনি আপনার একাধিক তথ্য ঠিক করতে পারবেন। আপনার নাম, বয়স, ছবি, আত্মীয়ের নাম, আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্ক, আপনার ঠিকানা, আপনার লিঙ্গ ও আপনার জন্ম তারিখ। এ ছাড়াও আপনি এই ফর্ম ৮-এর সাহায্যে আপনার ইমেল আইডি ও ফোন নম্বরও যোগ করতে পারেন আপনার ভোটার কার্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *