Chaos in Yuva Bharati Live: মেসিকে দেখতে না-পেয়ে যুবভারতীতে ভাঙচুর, গ্রেফতার ৫ – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news 15 december 2025
কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। সোমবার সকালে বাগুইআটির জ্যাংড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। শনিবার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিয়োনেল মেসির কলকাতায় আগমন, তার পর তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। বিশ্বকাপজয়ী ফুটবলার দেখতে না-পেয়ে ক্রীড়াঙ্গনে ভাঙচুর চালায় একাংশের ক্ষিপ্ত দর্শকরা। যে ছবি দেখেছে গোটা বিশ্ব। এদিন বিভিন্ন সংবাদমাধ্য়মের সেই সকল ফুটেজকে ব্যবহার করে ভাঙচুরের ঘটনায় এই দুইকে গ্রেফতার করেছে পুলিশ।
দুই অভিযুক্তের নাম শুভ্র প্রতিম দে এবং গৌরব বসু। সোমেই তাঁদের বিধাননগর আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানাবে পুলিশ। পাশাপাশি, এই একই দিনে লিয়োনেল মেসিকে ভারতে নিয়ে আসা আয়োজক সংস্থার তিন উচ্চপদস্থ কর্তাকেও তলব করেছে দক্ষিণ বিধাননগর থানা। সূত্রের খবর, দুপুর তিনটেয় থানায় ডেকে পাঠানো হয়েছে তাঁদের। পূর্বপরিকল্পিত অনুষ্ঠানে চরম অব্যবস্থা কেন, কত টাকার টিকিট বাজারে ছাড়া হয়েছিল, কত টাকার বিক্রি হয়েছিল, এই সব তথ্যই জানতে চান তদন্তকারীরা।