BJP: বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির নাম ঘোষণা হল, কে দায়িত্ব পেলেন? – Bengali News | BJP Parliamentary Board appointed Nitin Nabin as National Working President of the party
নয়াদিল্লি: বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন? অনেকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির নাম ঘোষণা করল বিজেপির সংসদীয় বোর্ড। পদ্ম শিবিরের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হলেন নিতিন নবীন। বিহারের ক্যাবিনেট মন্ত্রী তিনি। রবিবার বিজেপির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, দলের সংসদীয় বোর্ড নিতিন নবীনকে সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে বেছে নিয়েছে।
সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা নির্বাচনে পটনার বাঁকিপুর আসনে প্রার্থী হয়েছিলেন নিতিন নবীন। আরজেডির রেখা কুমারীকে ৫১ হাজারের বেশি ভোটে হারান তিনি। নীতীশ কুমারের বর্তমান মন্ত্রিসভায় নিতিন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে রয়েছেন।