West Bengal News Today Live: আজই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news
বাংলায় চলছে এসআইআর এর কাজ। আজ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। একটা করে দিন কাটছে আর ভোটের তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের কোচবিহারের পর বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে সেদিকেও। অপরদিকে, ভোটের পারদ যখন চড়ছে, সেই সময় আবার খবর শেখ শাহজাহান। গতকাল তাঁর একটি মামলার সাক্ষ্য দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অন্যতম সাক্ষী। তারপর থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে। আজ সারাদিন ঠিক কী কী ঘটল? চোখ রাখুন লাইভে।