বিএলও-র মৃত্যু থেকে বাবরি মসজিদ, সিপিএম-বিজেপিকে একযোগে নিশানা বিকাশের - Bengali News | Lawyer and CPIM leader Bikash Ranjan Bhattacharya slams TMC and BJP over BLOs death and Babri Masjid - 24 Ghanta Bangla News
Home

বিএলও-র মৃত্যু থেকে বাবরি মসজিদ, সিপিএম-বিজেপিকে একযোগে নিশানা বিকাশের – Bengali News | Lawyer and CPIM leader Bikash Ranjan Bhattacharya slams TMC and BJP over BLOs death and Babri Masjid

Spread the love

রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। কাজের চাপে একাধিক বিএলও-র আত্মহত্যার অভিযোগ উঠছে। আবার মুর্শিদাবাদের বেলডাঙায় হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নিয়েও আলোচনা চলছে। এই পরিস্থিতিতে বিএলও-দের মৃত্যু ও বাবরি মসজিদ নিয়ে তৃণমূল ও বিজেপিকে নিশানা করলেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, “নির্বাচন কমিশন অকারণ চাপ সৃষ্টি করছে বিএলও-দের উপর। শুধু রাজ্য সরকারকে দোষ দিয়ে লাভ নেই। তাহলে উত্তর প্রদেশ, গুজরাটে বিএলও-দের মৃত্যু হত না।” বাবরি মসজিদ নিয়ে তিনি বলেন, “আরএসএসের চিত্রনাট্যে তৃণমূল পা দিয়েছে। এটা আরএসএসের পরিকল্পনা। মৌলবাদী প্রতিযোগিতা বাড়িয়ে রাখতে চাইছে আরএসএস।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *