QR কোড স্ক্যান করেই ঢুকল কোটি কোটি টাকা – Bengali News | Over 2 crore money came through bank account for Babri Masjid
বাবরি মসজিদের অনুদানের জন্য কিউ আর কোড চালু করা হয়েছে। দানবাক্সের পাশাপাশি তার মাধ্যমেও ঢুকছে টাকা। ২ কোটি ৩০ লক্ষ টাকা এসেছে সেই মাধ্যমে। সোমবার সন্ধ্যা পর্যন্ত যে গণনা চলেছে, তাতে সব মিলিয়ে অনুদানের টাকার অঙ্ক ২ কোটি ৯০ লক্ষের বেশি অর্থাৎ প্রায় তিন কোটি। আগামী ২৪ ঘণ্টায় সাড়ে তিন কোটি ছাড়িয়ে যেতে পারে অনুদান।
মোট ১১টি দানবাক্স আনা হয়েছে ইতিমধ্যে। শেষ আপডেট অনুযায়ী, বাক্সগুলি খুলে এখনও পর্যন্ত ৫৭ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।