ঘন ঘন কাশি ভোগাচ্ছে? বাড়িতেই রয়েছে সহজ সমাধান - Bengali News | Try these easy homemade remedy for reduce cough and cold - 24 Ghanta Bangla News
Home

ঘন ঘন কাশি ভোগাচ্ছে? বাড়িতেই রয়েছে সহজ সমাধান – Bengali News | Try these easy homemade remedy for reduce cough and cold

Spread the love

হঠাৎ করেই ঠান্ডা হাওয়া বইছে শহরে। কিন্তু আবার ঘরে ঢুকলেই গরম। কখনও গরম পোশাক পরছেন, কখনও আবার হুট করে খুলেও দিচ্ছেন। ফলাফল রোজ রোজ কাশি। ঘন ঘন কাশি কমাতে, দুম করেই কাশি কমানোর সিরাপ কিনে ফেলেছেন। তাতে উপকার তো হচ্ছেই না, উল্টে কাশি বাড়ছে আরও। সারাদিন ঘুম, ঘুম, ভাব। ভাবছেন কি করবেন? চিন্তা নেই, বাড়িতেই রয়েছে এমন কিছু উপাদান, যা দিয়ে খুব সহজেই দূর হবে এই সমস্যার। কী করবেন? রইল সহজ টিপস।

ছোটবেলা থেকেই মা-ঠাকুমারা বলেন, মধু কাশি দমনে দারুণ উপকার করে। তাই মধুকেই বেছে নিন প্রথমে। রোজ সকালে উঠে খালি পেটে এক চামচ করে মধু খান। এতে সারাদিনের কাশি যেমন দূরে হবে, তেমনি বুকে কফ জমলে তা ঝটপট দূর হবে।

যদি শুধু মধু খেতে না ইচ্ছে করে তাহলে, এক গ্লাস উষ্ণজলে পরিমাণমতো মধু খেয়ে মিশিয়ে নিন। সেটা খালি পেটে পান করলেও উপকার পাবেন।

অল্প আঁচে মধু গরম করে নিন। তারপর একটু ঠান্ডা করে তারমধ্যে লবঙ্গ পাউডার মিশিয়ে খেতে পারেন। এতেও ঝটপট সমস্যা দূরে হবে।

তবে শুধু মধুই নয়, রসুনও কিন্তু দারুণ কাজ করবে এমন সমস্যায়। ঘিয়ের মধ্যে দু-কোয়া রসুন দিয়ে ভাল করে গরম করে নিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে পারেন। এত কিন্তু উপকার পাবেন।

সকালে খালি পেটে যদি এক কোয়া করে রসুন খেতে পারেন, তাহলে সর্দি-কাশি থেকে উপকার পাবেন। যদি রসুনের উগ্র গন্ধের জন্য তা খেতে অসুবিধা হয়, তাহলে মধুর সঙ্গে মিশিয়েও খেতে পারেন। এতে আরও ভাল উপকার পাবেন।

আদা যে সর্দি-কাশি কমাতে সাহায্যে করে, তা কিন্তু মোটামুটি সবারই জানা। কিন্তু কীভাবে খেলে ঝটপট উপকার হবে, তা কিন্ত অনেকেই জানেন না। অনেকে মনে করেন, চায়ের সঙ্গে আদা মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়, তবে বিশেষজ্ঞরা বলছেন, চায়ের পরিবর্তে কফির মধ্যে আদা মিশিয়ে খেলে বেশি উপকার পাবেন। এক্ষেত্রে কিন্তু ব্ল্যাক কফিই বেশি কাজ দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *