SIR in Bengal: বাংলাদেশি ব্যক্তির ভারতীয় ‘বাবা’? মুখ খুলতে ‘ভয়’ পাচ্ছে বৃদ্ধের পরিবার – Bengali News | A Bangladeshi youth allegedly taken the name of a Indian man as his father for voter card in Hingalganj
মুখ ঢেকে সংবাদমাধ্যমের সামনে এলেন মোন্তাজ গাজীর পরিবারের একজন (বাঁদিকে), আর অভিযুক্তের স্ত্রীর দাবি, তাঁর স্বামী ভারতীয় (ডানদিকে)Image Credit: TV9 Bangla
হিঙ্গলগঞ্জ: বাংলাদেশ থেকে এসেছেন। ভারতীয় বৃদ্ধকে বাবা হিসেবে দেখিয়ে আধার কার্ড, ভোটার কার্ড করেছেন। এমনই অভিযোগ। বাংলাদেশ থেকে আসা ওই ব্যক্তির নাকি রাজনৈতিক নেতাদের সঙ্গে ‘ওঠাবসা’। তাই, ভয়ে বৃদ্ধের পরিবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাইলেন না। অন্যদিকে, সংবাদমাধ্যমের সামনে এসে অভিযুক্তের স্ত্রী সব অভিযোগ খারিজ করে দাবি করলেন, ওই বৃদ্ধই তাঁর স্বামীর বাবা। তাঁদের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি বলে এমন মন্তব্য করছেন। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের।
ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে, বাংলাদেশী ছেলে এখন রাজনৈতিক নেতাদের সাথে দহরম মহরম তাই ভারতীয় বাবার আসল পরিবারের মানুষরা ক্যামেরার সামনে মুখ খুলতে আতঙ্কিত, তবে বাংলাদেশী ছেলের স্ত্রী স্বীকার করলেন ২০০২ সালের ভোটার লিস্টে তার স্বামীর নাম নেই
নাম- মোশারফ হোসেন গাজী (বাংলাদেশী), ভারতীয় বাবা- মোন্তাজ গাজী।
হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুনহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথের ঘটনা ।
এখানে এলাকার মহিলাকে বিয়ে করে দিব্যি ঘর সংসার ,রাজনীতি থেকে শুরু করে রমরমিয়ে ব্যবসা সবই করছে বাংলাদেশী নাগরিক মোশারফ হোসেন গাজী । এখানে আসার পর সাজিদা বিবি নামে এক মহিলাকে বিয়ে করে এই গ্রামে বসবাস শুরু করেন । পরবর্তীতে মোন্তাজ গাজী কে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলে এবং ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের বই এমনকি পাসপোর্ট পর্যন্ত করেন তিনি । এবং ভারতীয় যত রকমের সুযোগ সুবিধা আছে সবই ভোগ করে তিনি । পাশাপাশি তিনি এলাকার শাসক দলের রাজনৈতিক বড় বড় নেতাদের সাথে তার ওঠাবসা এক কথায় বলা যেতে পারে বড় বড় নেতাদের ডান হাত। এবং এলাকায় রীতিমতো রাজনৈতিক দলের নেতৃত্ব দেন তিনি । এতটাই প্রভাবশালী হয়ে পড়েছেন যে এলাকায় আমরা ঢোকার পরেই যাকে বাবা সাজিয়ে ভোটার লিস্ট নাম তুলেছে সেই পরিবারকে গিয়ে রীতিমতো হুমকি দিয়ে এসেছে যে যাতে আমাদের সামনে সত্য কথা না বলে । আর সেই কারণে মোন্তাজ গাজীর পরিবারের কেউ আমাদের সাথে ক্যামেরার সামনে কোন কিছু বলতে রাজি হলো না । **VDO রেকর্ডিং ছাড়া তারা ক্যামেরার বাইরে সবকিছুই বললেন।* এরপর কথা বলার অছিলায় গোপন ক্যামেরায় *মোন্তাজ গাজীর বৌমা- নাম জানাতে অনিচ্ছুক বললেন । আমার স্বামীরা আট ভাই । মোশারফ হোসেন গাজী আমাদের কেউ হয় না । তার বাড়ি বাংলাদেশে । এখানে এসে কিভাবে শশুরকে বাবা সাজিয়ে দিয়ে ভোটার কার্ড বানিয়েছে তা আমরা জানিনা ।
অন্যদিকে বাংলাদেশি মোশারফ হোসেন গাজীর স্ত্রী- সাজিদা বিবি বলেন – মোন্তাজ গাজী ওর আসল বাবা । বিয়ের পরে আমি গরিব ঘরের মেয়ে ছিলাম তাই শ্বশুর মেনে নেয়নি।
যদিও আমাদের ক্যামেরায় ধরা পরল- মোন্তাজ গাজীর বাড়ি দোতলা চকচকে । আর যাকে বাবা বানিয়েছে সেই মোন্তাজ গাজীর আট ছেলের বাড়ি ।
ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক তরজা তৃণমূল বিজেপি একে অপরকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে।
Byte_সাজিদা বিবি (বাংলাদেশী মোশারফ হোসেন গাজীর স্ত্রী)
Byte_যাকে বাবা বানানো হয়েছিল সেই মোন্তাজ গাজির (পরিবারের সদস্য) গোপন ক্যামেরায় বাইট
Byte_বেলেড়া খাতুন (BLO)
Byte _সুকল্যাণ বৈদ্য (সভাপতি বসিরহাট জেলা বিজেপি)
Byte _আমিরুল ইসলাম (তৃণমূল নেতা, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি)
Vis sent ftp plz chk