Bankura: খেলতে গিয়ে এই কাণ্ড হবে কে ভেবেছিল! চিরকরে চলে গেল ৩ বছরের ফুটফুটে বাচ্চাটা - Bengali News | 3 year old child dies after wall collapses in Bankura - 24 Ghanta Bangla News
Home

Bankura: খেলতে গিয়ে এই কাণ্ড হবে কে ভেবেছিল! চিরকরে চলে গেল ৩ বছরের ফুটফুটে বাচ্চাটা – Bengali News | 3 year old child dies after wall collapses in Bankura

Spread the love

বাঁকুড়া: ধসে গেল নির্মীয়মান পাকা বাড়ির দেওয়ালের একাংশ। তাতেই মৃত্যু ৩ বছরের ফুটফুটে শিসুর। শনিবার বিকালে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার গড় গ্রামে। ঘটনার কথা জানাজানি হতেই শোকস্তব্ধ গোটা গ্রাম। জয়পুর থানার গড় গ্রামের বাসিন্দা ঝন্টু লোহারের বাড়ির পাশে প্রায় এক বছর ধরে ধীরে ধীরে একটি পাকা বাড়ি তৈরির কাজ করছিলেন প্রতিবেশী জগন্নাথ কোটাল। স্থানীয় সূত্রে খবর, নির্মীয়মান সেই বাড়ির দুই দেওয়ালের মাঝে বাঁশ টাঙিয়ে কাঁথা শুকাতে দিয়েছিলেন এলাকার অন্য এক বাসিন্দা। তবে এই প্রথমবার নয়, এলাকায় গেলে প্রায়শই এই ছবি দেখা যেত। 

স্থানীয় সূত্রে খবর, ওই জায়গায়তেই শনিবার বিকালে খেলছিল ঝন্টু লোহারের বছর তিনেকের ছেলে রোহন লোহার। খেলতে খেলতেই আচমকা কাঁথা ধরে টান দেয়। আর তখনই ওই বাচ্চার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান ওই বাড়ির দেওয়ালের একাংশ। 

এ ঘটনাতেই গুরুতর জখম হয় শিশুটি। ওখানেই জ্ঞানও হারিয়ে ফেলে। দ্রুত তাঁকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন। মর্মান্তিক এ ঘটনার কথা চাউর হতেই শোকস্তব্ধ গোটা গ্রাম। কান্নায় ভেঙে পড়েছেন মৃত শিশুর মা রচনা লোহার। শোকস্তব্ধ আত্মীয়-পরিজনরাও। চোখে জল প্রতিবেশীদেরও। খবর গিয়েছে পুলিশের কাছেও। জয়পুর থানার পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে। আচমকা কীভাবে ওই দেওয়াল ভাঙল, নির্মাণের ক্ষেত্রে কোনও গোলযোগ ছিল কিনা তা দেখা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *