১০ নম্বর দেওয়া যাবে তো? SSC মামলা নিয়ে যা বললেন আইনজীবী ফিরদৌস - Bengali News | High Court raises question on extra 10 marks for SSC candidates - 24 Ghanta Bangla News
Home

১০ নম্বর দেওয়া যাবে তো? SSC মামলা নিয়ে যা বললেন আইনজীবী ফিরদৌস – Bengali News | High Court raises question on extra 10 marks for SSC candidates

Spread the love

এসএসসি-র পরীক্ষা হয়েছে নির্বিঘ্নেই। প্রকাশ হয়েছে ফল। কিন্তু অভিজ্ঞতার জন্য ধার্য থাকা ১০ নম্বর নিয়ে প্রশ্ন তুলেছেন নতুন প্রার্থী বা ফ্রেশাররা। সোমবার সেই একই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টও। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, নবম-দশমে পড়ানোর অভিজ্ঞতা থাকলে, তার জন্য একাদশ-দ্বাদশের পরীক্ষায় কোনও প্রার্থী ১০ নম্বর পাবে কেন!

আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, ৯০-এর মধ্য়ে প্রার্থী বাছাই করতে হবে, অর্থাৎ ১০ নম্বর বাদ দিয়ে করতে হবে পুরো প্রক্রিয়া। নাহলে কোনও দিন কোনও ফ্রেশার চাকরি পাবে না বলে দাবি করেছেন তিনি। এদিকে, ৭২৯৩ দাগি প্রার্থীর তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ৩৫১২ জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। বাকিদের তথ্য সহ তালিকা প্রকাশের নির্দেশ। একই তথ্য বারবার চাইতে হচ্ছে কেন? প্রশ্ন তুলেছেন বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *