সানি, ববি, এষা নয়, ধর্মেন্দ্রর কোটি টাকার সম্পত্তি পেল এই পরিবার! - Bengali News | Dharmendra donates his ancestral property to his uncle family - 24 Ghanta Bangla News
Home

সানি, ববি, এষা নয়, ধর্মেন্দ্রর কোটি টাকার সম্পত্তি পেল এই পরিবার! – Bengali News | Dharmendra donates his ancestral property to his uncle family

Spread the love

তথ্য বলছে, ধর্মেন্দ্রর সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫০ কোটি টাকা। যার মধ্যে রয়েছে ফার্ম হাউজ, বিলাসবহুল রিসর্ট, একাধির রেস্তোরাঁ। ধর্মেন্দ্রর প্রয়াণের পর আলোচনা শুরু হয়েছিল, অভিনেতার এই কোটি কোটি টাকার সম্পত্তির ভাগ নিয়ে। শোনা গিয়েছিল ধর্মেন্দ্রর এই বিশাল পরিমাণ সম্পত্তি থেকে নাকি কানাকড়িও পাবেন না তাঁর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। ধর্মেন্দ্রর দুই ছেলে সানি, ববি, দুই মেয়ে এষা ও অহনা সম্পত্তির ভাগ অবশ্যই পাবেন। তবে এবার শোনা গেল, পঞ্জাবে থাকা ধর্মেন্দ্রর প্রায় বিশাল অঙ্কের এক জমির ভাগ পাবেন না তাঁর পরিবার। বরং মৃত্যুর বহুদিন আগেই সেই সম্পত্তি পরিবারের অন্য সদস্যদের নামে আগে থেকেই করে দিয়ে গিয়েছেন বলিউডের হিম্যান।

পঞ্জাবের নাসরালি গ্রাম থেকে চোখে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে এসেছিলেন ধর্মেন্দ্র। লম্বা স্ট্রাগলের পর সাফল্য আসে। সেই সময় পঞ্জাব গিয়ে পৈতৃক সম্পত্তির দেখভাল করা সম্ভব ছিল না ধর্মেন্দ্রর। বলিউডে পায়ের মাটি শক্ত হওয়ার সুবাদে অর্থ উপার্জন ভালই হচ্ছিল অভিনেতার। জানা যায় ঠিক সেই সময়ই ধর্মেন্দ্র ঠিক করেন, তাঁর এই কোটি টাকা জমি, তাঁর কাকা এবং কাকার পরিবারকে দিয়ে দেবেন। যেমন ভাবা তেমনই কাজ। এই মুহূর্তে ধর্মেন্দ্রর কাকার নাতিপুতিরাই পঞ্জাবের সেই জমির দেখভাল করছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র ভাগ্নে বুটা সিং জানিয়েছেন, জমি নিয়ে আত্মীয়দের মধ্যে বিবাদ শুরুর আগেই তাঁর মামা এই পদক্ষেপ করেছিলেন। নিজের জন্মস্থানকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন। সুযোগ পেলেই জন্মভিটের মাটি কপালে ছুঁইয়ে নিতেন। বলিউডের হিম্যান হলেও, নিজের শিকড় কখনও ভোলেননি অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *