Explained: ওয়াকফ ‘হ্যাঁ’ রাজ্যের, মুসলিমরা রেগে যাবেন না তো? – Bengali News | West Bengal Government Notiffy DM’s To Upload Waqf Property Information in UMEED Portal
চাপ পড়বে না তো?Image Credit: নিজস্ব চিত্র
কলকাতা: বাংলায় ওয়াকফ হবে না। কয়েক মাস আগে পর্যন্ত এটাই ছিল মুখ্যমন্ত্রীর বার্তা। কিন্তু সেই সব বার্তা, প্রত্যাশাকে ঘুরিয়ে দিল একটা সরকারি নির্দেশিকা। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলাশাসকদের পৌঁছে গিয়েছে সেই চিঠি। যার মাথায় লেখা উমিদ পোর্টালে তুলতে হবে ওয়াকফ তথ্য। কিন্তু যে ওয়াকফ নিয়ে এত আপত্তি রাজ্যের। খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলায় ওয়াকফ হবে না। তারপরেও কীভাবে জারি হল এই নির্দেশিকা? ভোটমুখী বাংলায় এর প্রভাব পড়বে না তো?
ঢোক গিলল নবান্ন
বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্দেশিকা জারি করেছে রাজ্যের সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দফতর। নির্দেশিকায় স্বাক্ষর করেছেন দফতরের সচিব পিবি সালিম। কিন্তু কী রয়েছে সেই নির্দেশিকায়? সরকারি ওই নির্দেশিকায় স্পষ্ট হরফে লেখা রয়েছে, রাজ্যের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত…