রাজ্যে এন্যুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন বাড়ল ৭ দিন - Bengali News | Deadline for submission of enumeration forms in the state extended by 7 days - 24 Ghanta Bangla News
Home

রাজ্যে এন্যুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন বাড়ল ৭ দিন – Bengali News | Deadline for submission of enumeration forms in the state extended by 7 days

Spread the love

কলকাতা: সাত দিন বেড়েছে এসআইআর-এর সময়। ১১ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম দেওয়া যাবে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা। ফর্ম ডিজিটাইজেশনে দেরি হওয়ায় প্রথম থেকেই সময়সীমা বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন বিএলও-দের একাংশ। শেষমেশ সেই আবেদনে মান্যতা। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, পুরোটাই কমিশনের সিদ্ধান্ত। কিন্তু তোপ দেগেছে তৃণমূল। আগে ঠিক ছিল ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। ঠিক ছিল ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসবে। এবার তা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। তবে শুধু বাংলা নয়, বাংলার ছাড়া আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একই সময়ে প্রকাশিত হবে খসড়া তালিকা ও চূড়ান্ত তালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *