'আমি চুরি করিনি... বিশ্বাস কর', কুণালকে বলতে বলতে কেঁদেই ফেললেন পার্থ - Bengali News | Partha Chatterjee calls Kunal Ghosh, breaks down and claims he is innocent - 24 Ghanta Bangla News
Home

‘আমি চুরি করিনি… বিশ্বাস কর’, কুণালকে বলতে বলতে কেঁদেই ফেললেন পার্থ – Bengali News | Partha Chatterjee calls Kunal Ghosh, breaks down and claims he is innocent

Spread the love

কলকাতা: রাজনীতির রঙ্গমঞ্চে অনেক রঙ-বদল দেখেছে বাংলা। একদিন যিনি বলেছিলেন, ‘ওর নাম আমার সামনে নেবে না’, আর আজ তাঁর কাছেই গেল ফোন। দু’জনেই জীবনের একটা সময় জেলে কাটিয়েছেন। সময়কালও মোটামুটিভাবে একই। সব বৈরিতা ভুলে সেই কুণাল ঘোষকে ফোন করে আজ কেঁদেই ফেললেন পার্থ চট্টোপাধ্যায়।

বুধবার সন্ধ্যায় কুণাল ঘোষকে করলেন ফোন পার্থ চট্টোপাধ্যায়ের। বেশ কিছুক্ষণ দু’জনের কথা হয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, বুধবার ফোন করে কুণালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন পার্থ। চিকিৎসার ব্যাপারেও খোঁজ নেন তিনি। কথা বলতে বলতে আবেগ তাড়িত হয়ে কেঁদেও ফেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মুখে একটাই কথা, ‘আমি চুরি করিনি।’

তিন বছরের বেশি সময় জেলে কাটিয়েছিলেন কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায় তখন তৃণমূলের প্রথম সারির দাপুটে নেতা। সময় বদলায়। জেল থেকে মুক্তি পান কুণাল ঘোষ। আজ তিনি তৃণমূলের মুখপাত্র। আর তিন বছর তিন মাস জেল খেটে বাড়ি ফিরেছেন সেই পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু কুণাল ঘোষ পার্থ সম্পর্কে ঠিক কী বলেছিলেন, তা সাধারণ মানুষের মন থেকে মোছেনি।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *