ববি ‘ফেল’ বেচারাম ‘পাশ’! কাকে কত নম্বর দিল অভিষেক – Bengali News | Abhishek Banerjee gives marks to TMC MLAs amid SIR
এসআইআর ইস্যুতে যখন দল বারবার মানুষের পাশে থাকার কথা বলছে, তখনও যে সব নেতা-বিধায়করা সেই কাজ করছেন না, তাঁদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড। খারাপ নম্বরের তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিমের মতো নেতাও। কাঞ্চন মল্লিকের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেছেন অভিষেক।
অভিষেকের বিচারে ভাল নম্বর পেয়েছেন হরিপাল ও ধনেখালির বিধায়ক অর্থাৎ অসীমা পাত্র ও বেচারাম মান্না। কলকাতার একাধিক কেন্দ্র নিয়ে সন্তুষ্ট নন অভিষেক।