Chandrababu Naidu: 'কথা' রাখলেন চন্দ্রবাবু, ৩১ মাস পর ঢুকলেন অন্ধ্র প্রদেশ বিধানসভায় - Bengali News | Telugu Desam Party chief Chandrababu Naidu returned to the Andhra Pradesh assembly after 31 months - 24 Ghanta Bangla News
Home

Chandrababu Naidu: ‘কথা’ রাখলেন চন্দ্রবাবু, ৩১ মাস পর ঢুকলেন অন্ধ্র প্রদেশ বিধানসভায় – Bengali News | Telugu Desam Party chief Chandrababu Naidu returned to the Andhra Pradesh assembly after 31 months

Spread the love

অন্ধ্র প্রদেশ বিধানসভায় চন্দ্রবাবু নাইডু

অমরাবতী: তাঁর পরিবারকে অপমানের অভিযোগ। সেই অভিযোগ তুলে বিধানসভা থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। আর বলে গিয়েছিলেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার পরই বিধানসভায় ফিরে আসবেন। ‘কথা’ রাখলেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু। ৩১ মাস পর অন্ধ্র প্রদেশ বিধানসভায় প্রবেশ করলেন তিনি। আর ‘প্রতিজ্ঞা’ মতো মুখ্যমন্ত্রী হওয়ার পরই পা রাখলেন বিধানসভায়।

২০২১ সালের ১৯ নভেম্বর। অন্ধ্র প্রদেশ বিধানসভায় মহিলাদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা চলছিল। অভিযোগ, তৎকালীন ক্ষমতাশীল দল ওয়াইএসআর কংগ্রেসের সদস্যরা চন্দ্রবাবুর স্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন। তার তীব্র প্রতিবাদ করেন চন্দ্রবাবু। হাত জোড় করে বিধানসভা থেকে বেরিয়ে যান। সেইসময় তাঁর চোখে জল। আর যাওয়ার সময় তিনি বলেছিলেন, “এখন থেকে আর বিধানসভার অধিবেশনে যোগ দেব না। মুখ্যমন্ত্রী হওয়ার পরই বিধানসভায় পা রাখব।” সেইসময় বিধানসভাকে কৌরবদের সভা বলেও খোঁচা দেন তিনি।

বিজেপি ও জন সেনা পার্টিকে সঙ্গে নিয়ে সদ্য সমাপ্ত নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি। অন্ধ্র প্রদেশ বিধানসভার ১৭৫টি আসনের মধ্যে টিডিপি পেয়েছে ১৩৫টি আসন। জন সেনা পার্টি জিতেছে ২১টি আসন। আর বিজেপি ৮টি আসন পেয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চন্দ্রবাবু। এই নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হলেন।

এই খবরটিও পড়ুন

২০২১ সালের ১৯ নভেম্বরের পর এদিন প্রথম বিধানসভায় প্রবেশ করেন চন্দ্রবাবু। টিডিপি ও তার জোটসঙ্গীদের বিধায়করা উঠে দাঁড়িয়ে স্বাগত জানান তাঁকে। দৃশ্যতই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী।

পাঁচ বছর আগে অন্ধ্র প্রদেশে বিধানসভা নির্বাচনে জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পেয়েছিল ১৫১টি আসন। সেখানে তৎকালীন শাসকদল টিডিপি পেয়েছিল ২৩টি আসন। পাঁচ বছর পর এবার ধাক্কা খেল জগন্মোহনের ওয়াইএসআর কংগ্রেস। তারা পেয়েছে মাত্র ১১টি আসন। রাজনীতির কারবারিরা বলছেন, এবার টিডিপি খারাপ ফল করলে চন্দ্রবাবুর ৫০ বছরের রাজনৈতিক জীবনে কার্যত দাঁড়ি পড়ে যেত। সেখান থেকে ফিরে এসেছেন তিনি। শুধু তাই নয়, নিজের কথা রেখে মুখ্যমন্ত্রী হয়েই ৩১ মাস পর প্রবেশ করলেন বিধানসভায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *