PM Modi Ayodhya Temple Flag Hoisting: পূর্ণ হল যজ্ঞ! হাজার ক্ষতের নিরাময় করল গেরুয়া ধ্বজা: মোদী – Bengali News | Centuries old wounds healing today says pm as temple completion is marked
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
লখনউ: ক্ষত সারল। মঙ্গলবার রাম মন্দিরে ধ্বজা উত্তোলনের পর ঠিক এই কথাটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে যজ্ঞের আগুন ৫০০ বছর ধরে জ্বলছিল, তা আজ অবশেষে শেষ হল বলেই দাবি তাঁর। পাশাপাশি, ধ্বজা উত্তোলনের দিন এই মন্তব্যের মধ্য়ে দিয়ে কোথাও গিয়ে বাবরি মসজিদের প্রসঙ্গকেই যেন উস্কে দিলেন তিনি, দাবি একাংশের।
মঙ্গলবার বেলা ১১টা বেজে ৪৮ মিনিট নাগাদ উদ্বোধন হল রাম মন্দিরের গেরুয়া ধ্বজা। এই পতাকা উত্তোলন অনুষ্ঠান ঘিরে লাখো মানুষের ভিড়। শুধু জনসাধারণ নয়, এসেছেন ৭ হাজার বিশিষ্ট অতিথি। প্রধানমন্ত্রীর চোখেও এই অনুষ্ঠান সাধারণ নয়। এই পতাকাকে ‘ভারতের সাংস্কৃতিক পুনরুজ্জীবনের’ প্রতীক বলেই উল্লেখ করলেন তিনি। মোদীর কথায়, ‘আজ অযোধ্যা শহর ভারতের সাংস্কৃতিক চেতনার আরও একটি শীর্ষবিন্দুতে পরিণত হল। সারা ভারত, বিশ্ব হয়ে উঠল রামময়। রামলালার প্রতিটি ভক্তের জন্য এই সময় অসীম তৃপ্তির।’
বিস্তারিত আসছে…