Malda: ফের মালদহ! নিখোঁজ তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার - Bengali News | Malda again! Missing Trinamool worker's bullet riddled body recovered - 24 Ghanta Bangla News
Home

Malda: ফের মালদহ! নিখোঁজ তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার – Bengali News | Malda again! Missing Trinamool worker’s bullet riddled body recovered

Spread the love

নিহত তৃণমূল কর্মীর স্ত্রীImage Credit: TV9 Bangla

মালদহ:  মালদহে ফের খুন তৃণমূল কর্মী।  মৃত তৃণমূল কর্মীর নাম ওবায়দুল্লা খান। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। মঙ্গলবার সকালে আমবাগান থেকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। জানা গিয়েছে, ওবায়দুল্লা পেশায় একজন কয়লা ব্যবসায়ী ছিলেন। বাড়ি কালিয়াচক থানার কলেজ মোড় বাথান এলাকায়।

পরিবারের দাবি, সোমবার বিকাল চারটা নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর তিনি বাড়ি ফিরছিলেন না। তাঁর সঙ্গে ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না। এরপর পরিবারের পক্ষ থেকে রাতেই একটি মিসিং ডায়েরি করা হয় কালিয়াচক থানায়। পুলিশের তরফেও খোঁজ শুরু হয়। মঙ্গলবার সকালে ইংলিশবাজার থানার কাটাগর এলাকায় একটি আম বাগান থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। উদ্ধার করা হয়েছে বাইকটিও। পরিবারের দাবি গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছে ওবায়দুল্লাকে। তবে কেন এই খুন কে বা কারা করেছে, তা এখনও স্পষ্ট নয় পরিবারের সদস্যরা।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *