SSC: নবম-দশমের পরীক্ষার ফল প্রকাশ করল এসএসসি, রেজাল্ট দেখতে গিয়ে সমস্যায় চাকরিপ্রার্থীরা – Bengali News | School Service Commission declares result of class 9th and 10th teachers recruitment examination
কলকাতা: একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। সোমবার নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষা নেওয়ার ৭১ দিনের মাথায় ফল প্রকাশিত হল। ফল প্রকাশিত হলেও রেজাল্ট দেখতে গিয়ে সমস্যায় পড়েছেন চাকরিপ্রার্থীরা। ওয়েবসাইট ক্রাশ করে গিয়েছে।
নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের কথা সোশ্যাল মিডিয়ায় জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লেখেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ।” এরপরই চাকরিহার শিক্ষকদের বার্তা দিয়ে তিনি লেখেন, “চাকরিহারা প্রার্থীদের কাছে আবেদন, সবকিছুই স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে। ভরসা রাখুন। ভাল থাকুন।”
গত ৭ সেপ্টেম্বর নবম দশমের লিখিত পরীক্ষা হয়। কমিশন জানিয়েছে, পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজারের বেশি চাকরিপ্রার্থী। westbengalssc.com ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীরা ফলাফল দেখতে পারবেন বলে কমিশন জানায়। তবে ফলাফল প্রকাশের পর ওয়েবসাইটে ফল দেখতে গিয়ে সমস্যায় পড়েন চাকরিপ্রার্থীরা।