SSC: অভিজ্ঞতার ১০ নম্বর বাতিল করতে হবে, নতুন চাকরিপ্রার্থীদের মিছিলে তপ্ত রাজপথ - Bengali News | Ssc 10 marks for experience should be abolished, new job seekers' procession heats up the streets - 24 Ghanta Bangla News
Home

SSC: অভিজ্ঞতার ১০ নম্বর বাতিল করতে হবে, নতুন চাকরিপ্রার্থীদের মিছিলে তপ্ত রাজপথ – Bengali News | Ssc 10 marks for experience should be abolished, new job seekers’ procession heats up the streets

Spread the love

পথে নতুন চাকরিপ্রার্থীরাImage Credit: TV9 Bangla

কলকাতা: রাজপথ নতুন করে উত্তপ্ত। SLST চাকিরপ্রার্থীদের মিছিলে ধুন্ধুমার। অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর বাতিল করতে হবে। এই দাবি নিয়ে পথে নামেন নবাগতরা। নতুন চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়। তাঁদের মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড সরিয়ে মিছিল এগোতে থাকে ধর্মতলার দিকে। বাধা পেয়ে মাঝপথেই রুট বদলে ফেলেন চাকরিপ্রার্থীরা। প্রথমে তাঁদের রামলীলা ময়দানে যাওয়ার কথা ছিল। পুলিশ প্রশাসনের কাছে তেমনটাই জানিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই মোতাবেক প্রস্তুত ছিল পুলিশ। কিন্তু মাঝে বাধা পেয়ে হঠাৎ করেই রুট বদলে ফেলেন আন্দোলনকারীরা। এসএন ব্যানার্জি রোড ধরে এগোতে থাকেন তাঁরা। কিন্তু তাঁদের মিছিল আটকাতে পর্যাপ্ত পুলিশ ছিল না। ফলে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *