Ashes 2025-26: অ্যাসেজের প্রথম দিনই ১৯ উইকেট, পারথের পিচে উড়ল ‘ছাই’! ঘোর বিপদে অজিরা – Bengali News | Ashes 1st Test Day 1 match report, first time in 116 year 19 wicket gone in a 1st day
অ্যাসেজের প্রথম দিনই ১৯ উইকেট, পারথের পিচে উড়ল ‘ছাই’! ঘোর বিপদে অজিরাImage Credit: PTI
পারথ: অ্যাসেজ (Ashes) মানেই টানটান উত্তেজনা। বছরের শেষের এই অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (Australia vs England) টেস্ট সিরিজ ঘিরে ক্রিকেট প্রেমীদের আগ্রহের অন্ত নেই। আর সেই উত্তেজনার সীমা তখন ছাড়িয়ে যায়, ঠিক যখন প্রথম দিনই পড়ে ৫, ১০ নয়, এক্কেবারে ১৯ উইকেট! পারথের ২২ গজ কোনও একটা টিমকে নয়, বিপাকে ফেলল বেন স্টোকসের ইংল্যান্ড এবং স্টিভ স্মিথের অস্ট্রেলিয়াকে।
পারথে টস জেতেন ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তাতে ১৭২ রানে অল আউট হয়ে যায় স্টোকসের দল। এরপর প্রথম টেস্টের প্রথম দিনের শেষে খুব যে ভাল জায়গায় দাঁড়িয়ে অজিরা, তেমনটাও নয়। কারণ, তাদেরও প্রথমদিন ৯টা উইকেট পড়েছে। আর স্কোরবোর্ডে অজিরা তুলতে পেরেছে ১২৩ রান। দিনশেষে ৪৯ রানে পিছিয়ে ইংল্যান্ড।
দীর্ঘ ১১৬ বছর পর ফের অ্যাসেজে বিপর্যয়!
যে হারে প্রায় মুড়ি মুড়কির মতো উইকেট পড়ল পারথে, সেই মেজাজটাই যদি দুই দলের বোলাররা ধরে রাখতে পারেন, তা হলে এই টেস্ট দু’দিনেই শেষ হয়ে যেতে পারে।
বিস্তারিত আসছে…