Financial Freedom: এখনই এই নিয়ম মানলে করতে হবে না উপার্জন, হাতে সব সময়ই থাকবে টাকা! – Bengali News | Financial Freedom: If you follow this rule now, you won’t have to earn, you will always have money in hand!
উপার্জনের দরকার নেই, এমনিই হাতে থাকবে টাকা!Image Credit: Getty Images
অর্থনৈতিক স্বাধীনতা। এই স্বপ্ন দেখে না এমন মানুষ হয়তও গোটা দুনিয়াতে খুঁজলেও পাওয়া যাবে না। আর এই অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু দুম করে আসে, এমন নয়। বিশেষজ্ঞরা বলেন, একাধিক ধাপে এই অর্থনৈতিক স্বাধীনতা আসে। যেখানে আপনার এই যাত্রার প্রথম দিন থেকে আপনার সব সম্পত্তি কে পাবেন, সেই হিসাব করা। পুরোটাই আপনি সাজিয়ে ফেলবেন নিজের হাতে। আপনি যদি অবসরের পর বিলাসবহুল জীবনযাপনের স্বপ্ন দেখেন তাহলে এই ধাপগুলো আপনাকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করবে।
ঋণ থেকে মুক্তি
আপনি হয়তও এমন একটা জায়গায় শুরু করছেন, যেখানে আপনার উপার্জন আপনার সব খরচ সামাল দিতে পারে না। ফলে, আপনি বিভিন্ন ধরনের ঋণের উপর ভরসা করতে হয়। এই অবস্থায় নিজের উপার্জন বাড়ানোর দিকে নজর দিন ও নতুন ধরনের স্কিল রপ্ত করুন।
উপার্জনই খরচ
দ্বিতীয় ধাপে এসে আপনার হাতে হয়ত পর্যাপ্ত অর্থ থাকে না। আপনি আ উপার্জন করেন, সেই টাকাই খরচ করে ফেলেন আপনি।
স্বস্তির নিঃশ্বাস
এর পরের ধাপে আপনার সব খরচ মিটিয়ে বেশ কিছুটা অর্থ থেকে যায় আপনার হাতে। আর এটাই আপনার ভিত্তি তৈরির সেরা সময়। আর আপনাকে এই সময় একটা পরিকল্পনা করতে হবে যাতে আপনি সঠিক সঞ্চয় করতে পারেন। এখানে বিশেষজ্ঞরা একটা সূত্রের কথা বলেন।
- আপনার খরচ: উপার্জনের ৫০ থেকে ৬০ শতাংশ
- বিনিয়োগ: ৫ থেকে ১০ শতাংশ
- সঞ্চয়: আরও ৫ থেকে ১০ শতাংশ
- ইচ্ছেমতো খরচ: ২০ থেকে ৩৫ শতাংশ
অর্থনৈতিক নিরাপত্তা
এই স্তরে আপনি অর্থনৈতিক দিন থেকে বেশ স্বস্তিতে থাকেন। অপ্রত্যাশিত কিছু ঘটলে সব হারানোর ভয় আর থাকে না। এই অবস্থা থেকে আরও এগিয়ে যেতে হবে আপনাকে। বিশেষজ্ঞরা বলেন, অন্তত ১ বছরের খরচ আপনি সেভিংস অ্যাকাউন্টে রেখে দিন।
অবসর যাপন
আপনার অর্থনৈতিক ব্যবস্থা যখন আপনার ভবিষ্যতের জন্য কাজ করছে তখন আপনার অবসরের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য আপনি স্থির রাখতে পারেন। এমনকি আপনি অবসরের পর মাসিক কত টাকা আপনার জমানো টাকা থেকে তুলবেন, সেটাও আপনি ঠিক করে রাখতে পারেন।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।