Suvendu Adhikari: ‘কাজ নেবেন না’, ঠিকাদারদের বার্তা দিলেন শুভেন্দু, পাল্টা ফিরহাদ বললেন… – Bengali News | BJP Leader Suvendu Adhikari attack tmc Kolkata
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতাImage Credit: Tv9 Bangla
বিরোধী দলনেতা বলেন, “ঠিকাদারদের বলছি একদম কাজ নেবেন না। এটা পথশ্রীর নামে লুটশ্রী হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুমোদিত, ভাইপোর পরিকল্পিত তাঁর দ্বারা নির্মিত। তাই বেকার যুবকদের বলব, আমার ঠিকাদার ভাইদের বলব কাজ নেবেন না। বিজেপি সরকারে আসছে। এই কাজের পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম। যা সর্বনাশ করার উনি করেছেন। রাজ্যকে বিহার-উত্তর প্রদেশের মতো আমরা নতুন করে গড়ব।”
ফিরহাদ হাকিমের মন্তব্য
রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “ও একুশ সাল পর্যন্ত সরকারে ছিল। উনি যখন ছিলেন তখন কি এইসব করতেন? অনেক দিন তো তৃণমূলে ছিলেন। এই প্রশ্ন ওঁর কাছে আমার আছে। উনি তৃণমূল করতেন। এমপি ছিলেন। উনি এটা না করলে জানলে কী করে?”
তবে এখানেই শেষ নয় শুভেন্দু আরও অভিযোগ করেন যে, বরাত পেতে ঠিকাদারদের পকেট কাটছে তৃণমূল। ইতিমধ্যেই কাটমানির তিনশো কোটি টাকা গেছে তৃণমূলের পকেটে দাবি বিরোধী দলনেতার। অভিযোগ তুললেন একাধিক।