Sheikh Hasina: ফাঁসির সাজা শুনে কি ভেঙে পড়েছেন হাসিনা? – Bengali News | Sheikh Hasina challenges Md Yunus after hearing her death sentence
নেত্রীকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ক্ষোভের আগুন বাড়ছে আওয়ামি লিগের অন্দরে। কিন্তু সেই সাজা শোনার পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কী বলবেন, তা শোনার জন্য অধীর ছিল বাংলাদেশের মানুষ তথা আওয়ামি লিগের নেতারা।
সূত্রের খবর, ফাঁসির সাজা শুনেই মোটেই দমে যাননি হাসিনা। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইউনূসকে। অনুগামীদের বলেছেন, ইউনূস তাঁকে নয়, বরং তিনিই ইউনূসকে ফাঁসি দেবেন। আর এ কথা শুনে আলাদা উদ্যম তৈরি হয়েছে তাঁর দলের সদস্যদের মধ্যে। নেত্রী যে কোনও অবস্থাতেই ছেড়ে কথা বলবেন না, তাঁর কথায় তা স্পষ্ট।