Credit Card Smart Usage: আপনার জীবন বদলে দেবে ক্রেডিট কার্ড, বুদ্ধি দিয়ে ব্যবহার করুন! - Bengali News | Key Strategies for Smart Credit Card Usage That Helps to Build Debt Free Financial Strength - 24 Ghanta Bangla News
Home

Credit Card Smart Usage: আপনার জীবন বদলে দেবে ক্রেডিট কার্ড, বুদ্ধি দিয়ে ব্যবহার করুন! – Bengali News | Key Strategies for Smart Credit Card Usage That Helps to Build Debt Free Financial Strength

Spread the love

ক্রেডিট কার্ড আপনার বোঝা?Image Credit: Getty Images

ক্রেডিট কার্ড একসময় শুধু ধনীরাই ব্যবহার করত। আর এজ সেই ক্রেডিট কার্ডই জায়গা করে নিয়েছে দেশের সাধারণ মানুষদের পকেটেও। শুধুমাত্র ঋণ নিতেই যে এই ক্রেডিট কার্ড ব্যোবহার করা হয়, বিষয়টা এমন নয়। আসলে বিভিন্ন ব্যক্তির আর্থিক ব্যবস্থাপনার একটি বিষয়ও। সেই শব্দবন্ধ মনে আছে? “Great Power Comes With Great Responsibility”? ক্রেডিট কার্ডও তেমন। এর শক্তি যেমন বেশি। তেমনিই এর ভুল ব্যবহারও বিপদ ডেকে নিয়ে আসে।

ক্রেডিট কার্ডের মূল আকর্ষণ এর বিবিধ সুবিধা। ক্যাশব্যাক, লয়্যালটি পয়েন্ট বা বিমানবন্দর লাউঞ্জের মতো অতিরিক্ত সুযোগ দেয় এই কার্ড। পাশাপাশি, অপ্রত্যাশিত খরচের ক্ষেত্রে এটি একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। সুদমুক্ত সময়ের সুবিধা সাধারণের জন্য একটা বিরাট হাতিয়ার। তবে সঠিক ব্যবহার না জানলে এই হাতিয়ারই বধ করতে পারে সাধারণ মানুষকে।

খরচগুলি কী কী, কখন বিপদ বাড়ে?

ক্রেডিট কার্ডের বেশ কিছু বাধ্যবাধকতাও থাকে। এই নিয়ম অবশ্যই আপনাকে মেনে চলতে হয়। আবার ক্রেডিট কার্ডের বিল যদি সময় মতো জমা না করা হয় তাহলে সেই বাকির উপর মোটা অঙ্কের সুদ বসে। সেই সুদের হাত ৩৬ শতাংশও হতে পারে। এর সঙ্গে যুক্ত হয় একাধিক ফি ও জরিমানা। এই আর্থিক বোঝা সাধারণ মানুষের শুধু পকেট খালি করে, এমন নয়। আপনার ক্রেডিট স্কোরকেও মারাত্মক ভাবে নষ্ট করে দেয়। আর সেই কারণেই যে কোনও ক্রেডিট কার্ডের সঙ্গে যুক্ত নিয়মগুলো জেনে নেওয়া একান্ত জরুরি।

তরুণ পেশাদারদের জন্য কেন এটি জরুরি?

তরুণ পেশাদার এবং ফ্রিল্যান্সারদের জন্য ক্রেডিট কার্ড একটা দারুণ হাতিয়ার। যে তাদের শক্তিশালী আর্থিক পরিচিতি গড়ে তোলার সুযোগ দেয়। মাইক্রো-ট্রানজ্যাকশনের মাধ্যমে সময়মতো পেমেন্ট করে একটি শক্তিশালী ক্রেডিট হিস্ট্রি তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞদের বলেন, ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও কখনও ৩০ শতাংশের বেশি হওয়া উচিত হয়। এটি আপনার ঋণ নেওয়ার ক্ষমতা বাড়ায়।

আসলে, বড় কেনাকাটা, যেমন বাড়ি বা গাড়ির ঋণের জন্য একটি শক্তিশালী ক্রেডিট স্কোর বাধ্যতামূলক। দুর্বল স্কোর থাকলে ব্যাঙ্কগুলি আপনাকে কম সুদে লোন দিতে চাইবে না। আর সেই কারণেই একটা ক্রেডিট কার্ডের ব্যবহার আপনার ক্রেডিট স্কোর খুব সুন্দর করে তুলতে পারে।

ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই মেনে চলবেন

ক্রেডিট কার্ড কিন্তু আপনার সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের অংশ। আলাদা কিছু নয়। ফলে, আপনার খরচগুলো নিয়মিত নজরে রাখুন আপনি। আর তার সঙ্গে সঞ্চয় ও বিনিয়োগ মিলিয়ে দেখুন। ক্রেডিট কার্ডের বিল ফেলে রাখবেন না। সময়মতো শোধ করে ফেলুন।

ক্রেডিট কার্ড কোনও অভিশাপ নয়। এটি আপনার একটা ক্ষমতা। বুদ্ধি ও শৃঙ্খলার সঙ্গে একে ব্যবহার করলে এটি আপনাকে বৃহত্তর আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *