Shahrukh Khan: ৫৫ তলা বিল্ডিং পুরোটাই শাহরুখ! দুবাইয়ে নতুন চমক কিং খানের - Bengali News | Shah rukh khan gets a 55 storey commercial tower in dubai named after him - 24 Ghanta Bangla News
Home

Shahrukh Khan: ৫৫ তলা বিল্ডিং পুরোটাই শাহরুখ! দুবাইয়ে নতুন চমক কিং খানের – Bengali News | Shah rukh khan gets a 55 storey commercial tower in dubai named after him

Spread the love

এদেশের বাদশা খান তো ছিলেন, আছেন, থাকবেন। তবে এবার দুবাইয়েও রাজ্যপাট বিস্তার কিং খানের। দেশ পেরিয়ে বিদেশেও শাহরুখ ম্যাজিক এতটাই ছড়িয়ে পড়ল যে গোটা ৫৫ তলার একটি বিল্ডিংই তাঁর নামে!

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। দুবাইয়ের দানুবে প্রোপাটিস নামে এক এস্টেট সংস্থা শাহরুখের নামে তৈরি করছেন ৫৫ তলার একটি কর্মাসিয়াল বিল্ডিং। নাম দেওয়া হয়েছে শাহরুখ টাওয়ার (Shahrukh Khan)। গোটা বিশ্বে এই প্রথম কোনও অভিনেতার নামে বিল্ডিং তৈরি হচ্ছে। জানা গিয়েছে, ২০২৯ এর মধ্যে দুবাইয়ে এই বিল্ডিং তৈরি হয়ে যাবে। ৪ কোটি থাকা থেকে শুরু হবে বহুতলের একটি স্পেসের দাম। এই বিল্ডিং বাণিজ্যিক কাজেই ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই টাওয়ারে ঢুকতেই দেখা যাবে শাহরুখের একটি বিশাল মাপের বিল্ডিং। যা তৈরি হবে শাহরুখের আইকনিক পোজ হাত দুদিকে ছড়িয়ে থাকার মতো করে। উদ্বোধনে আসবেন খোদ শাহরুখও।

বহুদিন থেকেই শাহরুখ দুবাইয়ের ব্র্যান্ড অ্য়াম্বাসেডর। দুবাইয়ে শাহরুখের রয়েছে বাংলোও। মাঝে মধ্যেই পরিবার নিয়ে সেখানে ছুটি কাটাতে যান বলিউড বাদশা। এমনকী, বহুবার নিজের ছবির প্রচারেও বহুবার দুবাইয়ে পৌঁছে গিয়েছেন। তবে এবার এই প্রথম দুবাইয়ে তাঁর নামে বহুতল।

এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি কিং-এর শুটিংয়ে। কয়েকদিন আগে শাহরুখের জন্মদিনে প্রকাশ্যে এসেছে তাঁর কিং ছবির টিজার। নতুন লুকে শাহরুখ রীতিমতো চমক দিয়েছেন অনুরাগীদের। ষাটে পা দিয়েও, শাহরুখ যে এখনও নতুন প্রজন্মের হিরোদের টেক্কা দিতে পারেন হেসেখেলে, তা স্পষ্ট তাঁর কিং ছবির বিন্দাস লুকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *