Calcutta High Court: অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর কেন পাবেন না সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকরাও? আরও একটি মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে – Bengali News | Calcutta high court Why can’t teachers in government approved schools get 10 marks based on experience? Another case in Justice Amrita Sinha’s bench
বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরও একটি এসএসসি মামলাImage Credit: TV9 Bangla
কলকাতা: এসএসসি ২০২৫এর ফল নিয়ে আরও একটি মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়া হয়েছে। তাতে সরকারি স্কুলের কর্মরত শিক্ষকরা সুবিধা পয়েছেন। মামলাকারীর অভিযোগ, অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর যদি সরকারি স্কুলের শিক্ষকরা পেয়ে থাকেন, তাহলে সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষকরা কেন এই বাড়তি নম্বর পাবেন না? এই মর্মে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের হয়েছে।
সবেমাত্র মাত্র এসএসসি ২০২৫-এর একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরও দুটো মামলা দায়ের হয়েছে। আইনজীবী ফিরদৌস শামিম একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর বক্তব্য, একাদশ দ্বাদশের ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে, বেশ কয়েকজন অযোগ্যের নাম রয়েছে তালিকায়। এমনকি তাঁদের কয়েকজন ইন্টারভিউতেও ডাক পেয়েছেন। শুধু তাই নয়, একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষকদের নামেক তালিকায় নাম রয়েছে ক্লার্কদেরও। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা।
অন্যদিকে, আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর দাবি, অভিজ্ঞতার জন্য কোনও নম্বর পাবেন না পার্ট-টাইম শিক্ষকরা বলে জানায় এসএসসি। যদিও তার অনেক সহকর্মী যারা পার্ট-টাইম শিক্ষক, তারা এই অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন। এই মামলাটিও বিচারপতি অমৃতা সিনহা গ্রহণ করেছেন। আগামী বুধবার শুনানি।
এবার সবচেয়ে চর্চিত এই ইস্যু, যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন নবাগতরা, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া ১০ নম্বর। নবাগতদের বক্তব্য, এই নম্বর বাড়িতে ২০১৬ সালের প্যানেলের চাকরিহারাদের দেওয়ার জন্যই তাঁরা ফুল মার্কস পেয়েও ভেরিফিকেশন কল পাননি। এবার এই মামলাকারীর বক্তব্য, এই মামলা কেবল সরকারি স্কুলের শিক্ষকদেরই দেওয়া হয়েছে, সরকার অনুমোদিত বেসরকারি স্কুলের শিক্ষকরা কেন পাবেন না?