SIR আবহে CAA ক্যাম্প খুলে তোলা হচ্ছে টাকা, অভিযোগ ঘিরে শোরগোল বাসন্তীতে – Bengali News | Rupee 1000 to 1200 allegedly taken to fill up CAA form in Basanti
এসআইআরের আবহে বিভিন্ন জায়গায় সিএএ-র জন্য আবেদন বাড়ছে। আর এই CAA ফর্ম পূরণের জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। অভিযোগ স্থানীয় হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধে। বাসন্তীর উত্তর মোকামবেরিয়া গ্রাম পঞ্চায়েতের পালবাড়ি এলাকায় রীতিমতো ক্যাম্প খুলে চলছে সিএএ-র জন্য ফর্ম পূরণ। অভিযোগ, হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা কারও কাছ থেকে হাজার, কারও থেকে বারোশো টাকা নিচ্ছেন। এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। তবে ক্যাম্পের কর্মীদের দাবি, কোনও অনৈতিক কাজ করা হচ্ছে না ক্য়াম্প থেকে।