Shubman Gill injury Update: ক্যাপ্টেনের চোট চিন্তা বাড়াল ভারতীয় শিবিরে, অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে হাসপাতালে গিল - Bengali News | India captain Shubman Gill taken to hospital from Eden Gardens after IND vs SA Test Day 2 - 24 Ghanta Bangla News
Home

Shubman Gill injury Update: ক্যাপ্টেনের চোট চিন্তা বাড়াল ভারতীয় শিবিরে, অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে হাসপাতালে গিল – Bengali News | India captain Shubman Gill taken to hospital from Eden Gardens after IND vs SA Test Day 2

Spread the love

ক্যাপ্টেনের চোটে চিন্তা, অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে হাসপাতালে শুভমনImage Credit: PTI

কলকাতা: ইডেনে দ্বিতীয় দিনের খেলা শেষ হতেই একটা দৃশ্য সকল ভারতীয় ক্রিকেট প্রেমীদের উদ্বেগ বাড়িয়ে দিল। তখন সবেমাত্র রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবরা তাঁদের ভেল্কি দেখানো শেষ করেছেন, আর ধুঁকছে প্রোটিয়ারা। ঠিক সেই সময় ভারতের ড্রেসিংরুমের সামনে আচমকা দেখা যায় তৎপরতা। সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে পড়েন সেখানে থাকা পুলিশরা। মাঠের বাইরে থাকা অ্যাম্বুলেন্স টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের পাশে চলে এল। এই অ্যাম্বুলেন্স শুভমন গিলের জন্য। তিনি আজ, শনিবার ব্যাটিংয়ের সময় ঘাড়ে চোট পেয়েছিলেন। এখন কেমন আছেন ভারত অধিনায়ক শুভমন গিল? তাঁর অনুরাগীদের মনে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

হাসপাতালে ভারত অধিনায়ক শুভমন গিল

স্ট্রেচারে শুইয়ে শুভমন গিলকে অ্যাম্বুলেন্সের ভেতর নিয়ে যাওয়া হয়। এরপর ইডেন থেকে অ্যাম্বুলেন্সে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে (উডল্যান্ডস) নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, তাঁর চোটের জায়গায় পরীক্ষা করা হচ্ছে। আসলে ইডেন টেস্টে আজ ব্যাটিংয়ের সময় ঘাড়ে চোট পান। অবশ্য গতকাল রাত থেকেই ঘাড়ে অস্বস্তি বোধ করতে থাকেন শুভমন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল ব্যাক স্প্যাজমের সমস্যা।

Injured Gill

ইডেন গার্ডেন্সে স্ট্রেচারে শুয়ে আছেন শুভমন গিল। (Own arrangement)

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *