Jasprit Bumrah: হাউসফুল ইডেনে ৫ উইকেট নিয়ে সুপারহিট বুমরা, গড়লেন রেকর্ডও – Bengali News | Jasprit Bumrah took fifer and become the first fast bowler in 17 years to dismiss at least five batters on Day 1 of a red ball match played in India
হাউসফুল ইডেনে ৫ উইকেট নিয়ে সুপারহিট বুমরা, গড়লেন রেকর্ডওImage Credit: PTI
কলকাতা: বুমরা হ্যায় তো মুমকিন হ্যায়… ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) অনুরাগীদের মুখে মুখে ঘোরে এই কথা। আর মঞ্চ পেলেই তা প্রমাণ করেন বুমরা। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) প্রথম টেস্ট ম্যাচ। সেখানে ৫ উইকেট নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা বোলার বুমরা। সেই সঙ্গে গড়েছেন এক রেকর্ডও। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
বুমরার ৫ শিকার কারা?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। যে সময় দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি জমাটি হতে শুরু করে, ঠিক তখনই আক্রমণ করেন বুমরা। ১০.৩ ওভারে তিনি ফেরান রায়ান রিকলটনকে। এরপর ১২.১ ওভারে মার্করামের উইকেট ঝুলিতে ভরে নেন। এরপর ৩২.৩ ওভারে টনি ডি জর্জির উইকেট তুলে নেন বুমরা। এরপর প্রোটিয়াদের ইনিংসের শেষটাও তিনিই করেন ৫৫তম ওভারে জোড়া উইকেট নিয়ে। আর বাভুমার দল আটকে যায় ১৫৯ রানে।