Sukanta Majumdar: অনুব্রতকে কটাক্ষ সুকান্তর, বললেন, ‘নিশ্চিন্তে থাকুন কমিশন যা করার করবে’ – Bengali News | Sukanta Majumdar comment on SIR and anubrata mondal
SIR চলছে। কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তি আছে। কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে। বহুক্ষেত্রে সেই বিভ্রান্তি কেটে যাচ্ছে। আবার সুযোগ বুঝে তাঁরা অভয় দিচ্ছেন। যেমন অনুব্রত মণ্ডল। তিনি নববধূদের আশ্বাস দিচ্ছেন। বলেন, “এখানকার বৌ হয়ে এসেছেন, তাঁদের মা বাবাদের নাম ২০০২ থাকলে নিশ্চয় পেয়ে যাবেন। ভয়ের কোনও কারণ নেই। আমাদের লোক আছে। নিশ্চয়ই লিস্টে নাম তুলে দেবেন।” তবে সুকান্ত কটাক্ষ করে বলেছেন, “উনিও ভেবেছিলেন ঢুকবেন না, তবে যেখানে ঢোকার ঢুকে তো গেছেন। তো ওঁকে বলব উনিও যেন নিশ্চিন্তে থাকেন। কমিশন যা যা করার তাই করবে।”