Red Fort Blast: এমন আরও অনেক গাড়ি আছে…! ৩০০ কেজি বিস্ফোরক কি তাতেই রাখা? – Bengali News | Delhi Blast: NIA investigation going on, al falah university under scanner
ঘটনার পর তিনদিন কেটে গিয়েছে। এখনও বিস্ফোরণ স্থল থেকে নুমনা সংগ্রহ করা হচ্ছে। কিছু নমুনা তদন্তের জন্য রাখা হচ্ছে। কিছু নমুনা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিস্ফোরণের আগেই কেজি কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল। কিন্তু এখনও ৩০০ কিলোগ্রাম বিস্ফোরক খুঁজছে এনআইএ।
অনুমান করা হচ্ছে, আরও বেশ কয়েকটি সেকেন্ড হ্য়ান্ড বা থার্ড হ্য়ান্ড গাড়ি কিনে রেখেছিল উমর। তারই মধ্যে কোনও গাড়িতে ওই বিস্ফোরক রাখা হয়নি তো? আবার নতুন করে কোনও বিস্ফোরণের আশঙ্কা নেই তো?