Delhi Blast: কে এই মৌলবী? মেডিক্যাল ছাত্রদের মগজ ধোলাই তাঁর হাতেই? – Bengali News | Who is the moulavi arrested after Delhi Blast
দিল্লি বিস্ফোরণের পর এবার জালে এক মৌলবী। জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলার এক মৌলবীকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তদন্তকারীদের আতস কাচের তলায় ছিলেন তিনি। সরকারি মেডিকেল কলেজে প্যারা মেডিক্যাল স্টাফ হিসেবে কী কাজ করতেন তিনি? মেডিক্যাল ছাত্রদের মগজ ধোলাইয়ের কাজটা নাকি তিনি একাই করতেন। কোন পথে সেই কাজ চলত? গোটা নেটওয়ার্কে তাঁর ভূমিকা কী ছিল? প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা।
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত বেড়ে ১৫ জন, আটক করা হয়েছে আরও তিনজনকে। ধৃত ব্যক্তিরা সকলেই জইশ-এর ‘ডাক্তার মডিউলের’ সদস্য বলে জানা যাচ্ছে।