মমতা সম্পর্কে যা বলল জাপানের বিশ্ববিদ্যালয় – Bengali News | Mamata Banerjee gets D litt from Japan’s university at Kolkata
“মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে উৎসর্গ করেছেন রাজ্যের গরীব মহিলা এবং শিশুদের জন্য।” কলকাতায় এসে এ কথাই বললেন জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। বুধবার ধনধান্য স্টেডিয়ামে ওই সম্মান প্রদানের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওকায়ামা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নাসু ইয়াসুতোমো এদিন উপস্থিত ছিলেন সেখানে। তিনি মমতার প্রশংসা করে জানান, এই প্রথমবার এশিয়ার কোনও মহিলাকে এই সম্মান দেওয়া হল। মমতা জানান, আমন্ত্রণ পেয়ে তিনি বলেছিলেন, “এই বছর যেতে পারব না বলে জানিয়েছিলাম। এরপর জানানো হয়, আসতে না পারলে আমরা যাব।” জাপানকে ধন্যবাদ দিয়েছেন তিনি।