Dharmendra: দেওল পরিবারের মুখে হাসি, বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র - Bengali News | 'Dharmendra discharged from hospital, family decides to take him home', says doctor - 24 Ghanta Bangla News
Home

Dharmendra: দেওল পরিবারের মুখে হাসি, বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র – Bengali News | ‘Dharmendra discharged from hospital, family decides to take him home’, says doctor

Spread the love

মুম্বই: কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছিল। অবশেষে স্বস্তির খবর। হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। বুধবার সকালে বাড়ি নিয়ে যাওয়া হল তাঁকে। এবার বাড়িতেই চিকিৎসা চলবে তাঁর। একথা জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

শ্বাসকষ্টের সমস্যার জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত ৩১ অক্টোবর ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে। ৮৯ বছরের বলিউডের ‘হি-ম্যানের’ শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিনে উদ্বেগ বেড়েছিল। পরিবারের তরফে অবশ্য বারবার জানানো হয়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র। বুধবার সাতসকালে হাসপাতাল থেকে একটি অ্যাম্বুল্যান্স ধর্মেন্দ্রর বাড়ির উদ্দেশে রওনা দেয়। ওই অ্যাম্বুল্যান্সে বলিউড অভিনেতা ছিলেন কি না, তা নিয়ে জল্পনা ছড়ায়। শেষপর্যন্ত জল্পনার অবসান ঘটান ব্রিচ ক্যান্ডি হাসপাতালের এক চিকিৎসক। তিনি বলেন, হাসপাতাল থেকে বর্ষীয়ান অভিনেতাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এবার বাড়িতেই চিকিৎসা চলবে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *