PM Modi: দোষীদের কাউকে রেহাত করা হবে না: নরেন্দ্র মোদী - Bengali News | No one guilty of Delhi blasts will be spared, says PM Narendra Modi - 24 Ghanta Bangla News
Home

PM Modi: দোষীদের কাউকে রেহাত করা হবে না: নরেন্দ্র মোদী – Bengali News | No one guilty of Delhi blasts will be spared, says PM Narendra Modi

Spread the love

নয়া দিল্লি: ভুটান সফরে গিয়ে দিল্লি হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দোষীদের কাউকে রেহাত করা হবে না। ষড়যন্ত্রের মূল খুঁজে বের করবে তদন্তকারীরা। মোদী বলেন, “সোমবার সন্ধ্যায় দিল্লির বুকে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা সকলের মনকে ভারাক্রান্ত করে তুলেছে। আমি স্বজনহারা পরিবারদের দুঃখ বুঝি। আজকে গোটা দেশ ওনাদের পাশে দাঁড়িয়ে আছে। গতকাল সারা রাত এই ঘটনার তদন্তে থাকা সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আমাদের এজেন্সি এই ষড়যন্ত্রের শিকড়ে যাবে। এর পিছনে থাকা ষড়যন্ত্রকারীদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *